1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
Title :
জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ইউসিবির মূলধন দ্বিগুণ, ৪৩তম এজিএম সম্পন্ন চট্টগ্রাম হালিশহরে মিঃ ডি আই ওয়াই – এর ১৬তম আউটলেট উদ্বোধন চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা তারেক রহমানের সভাপতিত্বে ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট অনুমোদিত ২০২৬-২৭ বাজেটে পুঁজিবাজারে কর সুবিধার ঘোষণা নেই Credit Rating of Nitol Insurance PLC ইসলামী ব্যাংকের কার্যক্রম তদারকিতে কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষক পুঁজিবাজারের উন্নয়ন ও স্থিতিশীলতা নিয়ে বাংলাদেশ ব্যাংকে ডিবিএর বৈঠক কুমিল্লায় হাইওয়ে পুলিশের ওপর হামলা ও পিকআপ ভাঙচুর: ১৯ জন গ্রেপ্তার

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সঙ্গে কাজ করবে ইউএনএইচসিআর

  • আপডেট : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫, ১০.১৬ এএম
  • ৭০ Time View

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজে বের করার জন্য জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন বাংলাদেশকে সমর্থন দেবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি। গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।  

বৈঠকে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকটের জন্য এই বছরের শেষের দিকে একটি বড় বৈশ্বিক সম্মেলন আয়োজনের জন্য ইউএনএইচসিআরের সমর্থন চাওয়ার পর ফিলিপ্পো গ্র্যান্ডি বলেন, ‘আমরা আপনার সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত।’ 

এ সময় অধ্যাপক ইউনূস বলেন, ‘আপনার বক্তব্য আরও গুরুত্বপূর্ণ হবে।’

অধ্যাপক ইউনূস রোহিঙ্গা সংকটের ওপর বিশ্বব্যাপী মনোযোগ ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে বলেন, নতুন করে প্রায় এক লাখ শরণার্থীর আগমন বাংলাদেশের ওপর বোঝা আরও বাড়িয়েছে। তিনি বলেন, ‘পরিস্থিতি জটিল হয়ে উঠছে। তারা আরও রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে।’ 

রোহিঙ্গাদের আশ্রয়স্থল নির্মাণে উন্নত উপকরণ ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। আগে রোহিঙ্গাদের কেবল বাঁশ ও ত্রিপল দিয়ে আশ্রয় শিবির তৈরির অনুমতি ছিল।

বৈঠকে উভয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যের মানবিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন, যেখানে বিদ্রোহী গোষ্ঠী, আরাকান আর্মি ও মিয়ানমারের সেনাবাহিনীর মধ্যে লড়াই হচ্ছে।

প্রধান উপদেষ্টা বলেন, তিনি রোহিঙ্গা সংকটের জন্য একজন উচ্চ পর্যায়ের প্রতিনিধি নিয়োগ করেছেন, যিনি বিভিন্ন দেশের সরকার ও আন্তর্জাতিক সংস্থার মধ্যে সমন্বয় করছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com