বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ভৈরবে স্বামী-স্ত্রীসহ ৩ মাদককারবারি আটক ভৈরবে চোর সন্দেহে মারধরের ঘটনায় সংঘর্ষে বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরসহ আহত ২০, আটক ৭ ‎জ্বালানি সংকটে মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা ‎ রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ০৫ দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন কুমিল্লায় চড়া দামে এলপিজি বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুরের ভাঙ্গায় ফিলিংষ্টেশনগুলোতে দীর্ঘ সারী: সেচ দিতে না পেরে কৃষকের জমি চৌচির অবহেলার অভিযোগে রোগীর মৃত্যু, সাংবাদিকদের ওপর হামলায় উত্তাল লক্ষ্মীপুর সদর হাসপাতাল ক্রিকেট বোর্ডে রদবদল, তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি কমিউনিটি ব্যাংকের আয়োজনে টাঙ্গাইলে অনুষ্ঠিত হলো ‘স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২০২৬’ ‘আল্টিমেটামের জায়গা রাজপথ, সংসদ নয়’—স্পিকার

ড্রপ প্রোটেকশন ফিচারযুক্ত নোট ৬০এক্স স্মার্টফোন আনল রিয়েলমি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ৬০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন আনল রিয়েলমি। নোট ৬০এক্স নামের আকর্ষণীয় মূল্যের এ ফোনটিতে থাকছে আকর্ষণীয় ড্রপ প্রোটেকশন ফিচার। ৪৮ মাস নিরবচ্ছিন্নভাবে স্মার্টফোনটি ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। নোট ৬০ এক্স এ রয়েছে ৫ হাজার এমএএইচ শক্তিশালি ব্যাটারি। যাতে একবার পরিপূর্ণ চার্জেই স্মার্টফোনটি ৪৮ দিন ব্যবহার করা যায়।

রিয়েলমি নোট ৬০এক্স এর অনবদ্য ‘আর্মরশেল’ প্রোটেকশন ফিচারটিতে রয়েছে আট স্তরের নিরাপত্তা ব্যবস্থা। যারমধ্যে রয়েছে একটি টেকসই ডাই-কাস্ট অ্যালুমিনিয়াম কাঠামো এবং শক প্রতিরোধক সার্কিট বোর্ড। এছাড়াও রয়েছে অভ্যন্তরীণ সিলিং এবং ইঞ্জিনিয়ারিং অংশ; যা ফোনটিকে হঠাৎ পড়ে যাওয়া, পানি ও ধূলো-ময়লা থেকে সুরক্ষিত রাখবে।

ফোনটিতে আরো রয়েছে ৬ দশমিক ৭ ইঞ্চির চমৎকার ডিসপ্লে। যার ফলে সূর্যের উজ্জ্বল আলোতেও পুরোপুরি ঝকঝকে ও  প্রাণবন্ত ছবি দেখা যাবে। পাশাপাশি ফোনটিতে থাকা আই কমফোর্ট মোড নীল আলো কমিয়ে নিয়ে আসার ফলে ডিসপ্লেটি চোখের জন্য তুলনামূলক আরামদায়ক হয়।

অক্টা-কোর প্রসেসর যুক্ত থাকায়  নোট ৬০ এক্স দিয়ে খুব দক্ষভাবে বিভিন্নরকম কাজ করা যায়। খুব হালকা ওজনের পাতলা এ ফোনটিতে রয়েছে ৪ জিবি + ৮ জিবি ডায়নামিক র্যা ম এবং ৬৪ জিবি রম। দেশে রিয়েলমির যেকোনো অথরাইজড রিটেইল স্টোরে নতুন এ স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে মাত্র ১০ হাজার ৯৯৯ টাকায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS