1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

ফুলছড়িতে পাকা ঘর পেলেন ১২ পরিবার

  • আপডেট : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২, ১২.০২ পিএম
  • ৩২১ Time View

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন নির্দেশনা বাস্তবায়নে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় জমির মালিকানা সহ পাকা ঘর পেলেন ১২ টি পরিবার। আশ্রয়ণ-২ প্রকল্পের ৩য় পর্যায়ে  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সারাদেশে সরকারের খাস জমিতে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ করছে।

এরই অংশ হিসেবে ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নে ১২ টি ঘর নির্মাণ করা হয়েছে।  
মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা  গণভবন থেকে ভার্চ্যুয়াল পদ্ধতিতে গৃহ হস্তান্তর কর্মসূচির উদ্বোধনের পরপরেই ফুলছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভূমিহীন এবং গৃহহীনদের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়। 


এ সময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জি.এম সেলিম পারভেজ, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম মেরী, উপজেলা প্রকৌশলী ফিরোজুর রহমান, উপজেলা কৃষি  কর্মকর্তা কৃষিবিদ মিন্টু মিয়া, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুজ্জামান শামীম, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা কাজল মিয়া, উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা, উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন আহমেদ,  উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অশ্বিনী কুমার বর্মন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিক ও পাকা ঘরের মালিকানা পাওয়া সুবিধাভোগীবৃন্দ। 


ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দীন বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলা টাস্কফোর্স কমিটির সভার মাধ্যমে এ পর্যন্ত প্রথম পর্যায়ে ৭৫ টি এবং দ্বিতীয় পর্যায়ে ৩৬০ টি ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হয়েছে। তৃতীয় পর্যায়ে ৩৩০ টি ঘরের নির্মাণ কার্যক্রম হাতে নেয়া হয়েছে। তন্মধ্যে ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নে ১২ টি ঘরের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, দুই শতক জায়গায় নির্মিত প্রতিটা ঘর দুই কক্ষ বিশিষ্ট ঘরের সঙ্গে একটি রান্নাঘর, একটি সংযুক্ত টয়লেট, ঘরের সামনে একটি বারান্দা ও ব্যবহারের জন্য প্রয়োজনীয় জায়গা রাখা হয়েছে। প্রতিটি পরিবার পানীয় জল এবং বিদ্যুৎ সুবিধা পাবে। অত্যন্ত সচ্ছতার সাথে ভূমিহীন, গৃহহীন, বিধবা, অসহায়, বয়স্ক এবং প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিয়ে বিনামূল্যে ঘরগুলো দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com