1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

লিটন-তানজিদ তামিমের ইতিহাস গড়া ম্যাচে ঢাকার রেকর্ড

  • আপডেট : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫, ৯.৫১ পিএম
  • ১০৪ Time View

চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার পর মাঠে নেমেছে ঢাকা ক্যাপিটালস। বিপিএলে টানা ছয় হারের লজ্জা ছিল সঙ্গী। তবে, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ রোববার (১২ জানুয়ারি) দর্শকরা দেখল অন্যরকম ঢাকা। রুদ্রমূর্তি ধারণ করে ঢাকাকে রেকর্ড গড়া সংগ্রহ এনে দেন লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিম।

দুর্বার রাজশাহীর বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে ২৫৪ রান তোলে ঢাকা। বিপিএলের ১১ বছরের ইতিহাসে যা দলীয় সর্বোচ্চ।

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি লিটনের। সেই দুঃখ যেন ঝাড়লেন রাজশাহীর বোলারদের ওপর। বিপিএলের ইতিহাসে ক্রিস গেইলের যৌথভাবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন লিটন, বাংলাদেশিদের মধ্যে এককভাবেই দ্রুততম। ৪৪ বলে করা শতকটি লিটনের টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম। ২২৭.২৭ স্ট্রাইক রেটে ৫৫ বলে ১০টি চার ৯টি ছক্কায় ১২৫ রানে অপরাজিত থাকেন লিটন।

লিটন জায়গা না পেলেও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ঠিকই সুযোগ পেয়েছেন তানজিদ তামিম। নিজেকে প্রমাণ করলেন তিনি। লিটনের সঙ্গে পাল্লা দিয়েই ঝড় তুলেছেন রাজশাহীর বোলারদের ওপর। ১৬৮.৭৫ স্ট্রাইক রেটে ৬৪ বলে ছয়টি চার ও আট ছক্কায় ১০৮ রান করেন তামিম। ইনিংস শেষের তিন বল আগে শফিউল ইসলামের বলে সোহাগ গাজীর ক্যাচে পরিণত হয়ে সাজঘরে ফেরেন তিনি।

তামিম-লিটনের জুটিতে আসে ২৪১ রান। এর আগে বিপিএলের ইতিহাসে দলীয় সর্বোচ্চ সংগ্রহই ছিল ২৩৯। রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সেই রেকর্ড ভেঙে ২৫৪ তোলে ঢাকা, বিপিএল প্রথমবার দেখল আড়াইশ পার করা দলীয় সংগ্রহ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com