1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংক ইস্যুতে নতুন বিতর্ক, মুখোমুখি গ্রাহক ফোরাম ও বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দফা দাবির সঙ্গে নীতিগতভাবে একমত গভর্নর ডিস্ট্রেসড ঋণের হিসাব নিয়ে বিভ্রান্তি দূর করতে কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্য কুমিল্লা ইলিয়টগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহি বাস, আহত ১০ কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার সিলেটে বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ টাকেন নিয়ে চরম ভোগান্তি চুয়াডাঙ্গায় জাগরণী চক্র ফাউন্ডেশনের রেইজ প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা, তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে নতুন সুযোগ ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

বিদ্যুৎ বিচ্ছিন্ন লস অ্যাঞ্জেলেসের ৩৫ হাজার ঘরবাড়ি

  • আপডেট : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫, ৪.৫৪ পিএম
  • ১২৬ Time View

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার শহর লস অ্যাঞ্জেলেস ছয় দিন ধরে জ্বলছে দাবানলের আগুন। এতে ৩৪ হাজার একর জায়গাজুড়ে ধ্বংস হয়েছে ১০ হাজারেরও বেশি স্থাপনা। এসময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয় প্রায় চার লাখ গ্রাহক। এর মধ্যে প্রায় ৩৫ হাজারের বেশি ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। 

আজ রোববার (১২ জানুয়ারি) ব্ল্যাকআউট ট্র্যাকিং সাইটের বরাতে বিবিসি বলছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার শহর এডিসনে এখন প্রায় ১৭ হাজার ৫০০ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এ ছাড়া লস অ্যাঞ্জেলেস ডিপার্টমেন্ট অব ওয়াটার অ্যান্ড পাওয়ারের প্রায় ১৭ হাজার ৭০০ গ্রাহক এবং পাসাডেনা ওয়াটার অ্যান্ড পাওয়ারের প্রায় ১০০ জন গ্রাহকের বিদ্যুৎ সংযোগ নেই।

এদিকে কয়েক ঘণ্টা আগে লস অ্যাঞ্জেলেসের ডিপার্টমেন্ট অব ওয়াটার অ্যান্ড পাওয়ার জানিয়েছে, মঙ্গলবার থেকে তাদের দল ৩ লাখ ৫০ হাজারের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধার করেছে। সেখানে ১০০ জনেরও বেশি কর্মী সংযোগ লাইন মেরামতের কাজ করছেন।

লস অ্যাঞ্জেলেসে আগুনের সূত্রপাত হয় গত মঙ্গলবার (৭ জানুয়ারি)। এরপর কয়েকটি জায়গায় দাবানল ছড়িয়ে পড়ে। শত চেষ্টার পরও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না আগুন। এখন পর্যন্ত এ দাবানলে ১৬ জনের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com