1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
Title :
পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ, অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে SICIP-EDP-এর তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচটি পিইএমএফ ডিভাইস হস্তান্তর পৌরসভার নানা সমস্যা নিয়ে নাগরিকদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা Notice of the 48th Annual General Meeting of Monno Agro & General Machinery Ltd. সম্মিলিত ইসলামী ব্যাংকের ২০তম পর্ষদ সভা অনুষ্ঠিত বাংলাদেশে সনির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেমের যাত্রা শুরু শেখ হাসিনা ও পরিবারের তিন সদস্যের নামে রেড নোটিশ জারির আবেদন দুদকের কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপি এমপি ওসমান ফারুক

চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা আজ

  • আপডেট : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫, ১২.০০ পিএম
  • ১০৮ Time View

আইসিসি ইভেন্টে বাংলাদেশের দল ঘোষণা মানেই নাটকীয়তা। এবারও তার ব্যতিক্রম হয়নি। দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব-তামিমের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হলেও তাদের ছাড়াই দল ঘোষণা করতে যাচ্ছে বিসিবি। এই দুই তারকা ছাড়াও দলে থাকছেন না লম্বা সময় ধরে জাতীয় দলে খেলা চার ক্রিকেটার।

সব ঠিক থাকলে দুপুর সাড়ে ১২টায় ঘোষণা হবে চ্যাম্পিয়ন্স ট্রফির দল। ঘোষিত দলে যেহেতু ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তনের সুযোগ আছে, নির্বাচকেরা আপাতত সাকিবকে ছাড়াই দল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছেন। মাঝের সময়টাতে আবার পরীক্ষা দিয়ে যদি সাকিব অ্যাকশনের বৈধতা পান, তাহলেই কেবল সুযোগ হতে পারে তার চ্যাম্পিয়নস ট্রফির দলে ঢোকার।

বাজে ফর্মের কারণে বাদ পড়ছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। শোনা যাচ্ছে, লিটনের বদলে দলে জায়গা পাচ্ছেন তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন। এছাড়াও বাদ পড়তে যাচ্ছেন আরেক ব্যাটার আফিফ হোসেন ধ্রুব ও পেসার শরিফুল ইসলাম। পেসার হাসান মাহমুদও থাকছেন না এই স্কোয়াডে। তার পরিবর্তে প্রথমবারের মতো আইসিসি ইভেন্টে খেলার অপেক্ষায় পেসার নাহিদ রানা। চোট কাটিয়ে দলে ফিরছেন মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়।

আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হাইব্রিড মডেলের চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দল প্রথম ম্যাচ খেলবে ২০ ফেব্রুয়ারি  ভারতের বিপক্ষে দুবাইয়ে। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ২৪ ও ২৭ ফেব্রুয়ারি পরের দুই ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তান।

বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড : সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com