1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
Title :
পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ, অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে SICIP-EDP-এর তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচটি পিইএমএফ ডিভাইস হস্তান্তর পৌরসভার নানা সমস্যা নিয়ে নাগরিকদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা Notice of the 48th Annual General Meeting of Monno Agro & General Machinery Ltd. সম্মিলিত ইসলামী ব্যাংকের ২০তম পর্ষদ সভা অনুষ্ঠিত বাংলাদেশে সনির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেমের যাত্রা শুরু শেখ হাসিনা ও পরিবারের তিন সদস্যের নামে রেড নোটিশ জারির আবেদন দুদকের কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপি এমপি ওসমান ফারুক

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ

  • আপডেট : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫, ১১.০৪ পিএম
  • ১২১ Time View

বোলিং অ্যাকশন নিয়ে গেল কিছুদিন ধরে আলোচনায় সাকিব আল হাসান। ইংল্যান্ডের পর চেন্নাইতেও বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়ে ব্যর্থ হয়েছেন দেশসেরা ক্রিকেটার। তাতে তার ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা জাগে। অবশেষে সেই ধোঁয়াশার খড়গ নেমে এলো নিষেধাজ্ঞার রূপে। আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ। পরবর্তী পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে আর বোলিং করতে পারবেন না বাঁহাতি এ অলরাউন্ডার। 

আজ শনিবার (১১ জানুয়ারি) এক বিবৃতিতে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিবৃতি অনুসারে জানা যায়, বার্মিহ্যামের পরীক্ষার পর চেন্নাইতেও ব্যর্থ হয়েছেন সাকিব। 

বিসিবি জানায়, জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের ওপর ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীন প্রতিযোগতায় বোলিং করার নিষেধাজ্ঞা বহাল রয়েছে। গত মাসে ভারতের চেন্নাইতে শ্রী রামচন্দ্র স্পোর্টস সায়েন্স সেন্টারে যার পুনমূল্যায়নের ব্যবস্থা করা হয়। সেখানেও ব্যর্থ হওয়ায় সাকিবের নিষেধাজ্ঞা বহাল থাকছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চিত করছে যে, পরবর্তী বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হলে এও নিষেধাজ্ঞা উঠে যাবে। তার আগ পর্যন্ত বোলিং নয় শুধু ব্যাটার হিসেবে খেলতে পারবেন সাকিব। 

গত বছর সেপ্টেম্বরে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলার সময় তাঁর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন আম্পায়াররা। এ জন্য ডিসেম্বরের প্রথম সপ্তাহে বার্মিংহামের লাফবোরো ইউনিভার্সিটিতে আইসিসি অনুমোদিত কেন্দ্রে অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। এরপর দ্বিতীয় দফায় চেন্নাইতে দিয়ে ব্যর্থ হন। 

সুতরাং পরবর্তীতে আইসিসির মনোনীত সেন্টারে পরীক্ষা দিয়ে ছাড়পত্র পাওয়া না পর্যন্ত সাকিব শুধু ঘরোয়া ক্রিকেটে বোলিং করতে পারবেন। তবে তিনি এর মাঝে বোলিং অ্যাকশন শোধরাতে কাজ করে যেতে পারবেন। 

এদিকে বোলিং অ্যাকশন পরীক্ষায় ব্যর্থ হওয়ায় চ্যাম্পিয়নস ট্রফিতেও ভাগ্য ঝুলে গেল সাকিবের। শুধু ব্যাটার হিসেবে আইসিসির মেগা টুর্নামেন্টে তাকে খেলানোর সম্ভাবনা নিয়ে শঙ্কা রয়েছে যথেষ্ট।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com