1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
Title :
ক্যাশব্যাক, বিশেষ অফার ও উপহার নিয়ে গ্র্যান্ড ঈদুল আজহা ক্যাম্পেইন শুরু করেছে রিয়েলমি   আইএফআইসি ব্যাংক ও ইউএস বাংলা এয়ারলাইন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন স্কিমে চুক্তি স্বাক্ষর করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি সিঙ্গার বেকো নিয়ে এলো “সবার জন্য বিশ্বকাপ” অফার ইলেকট্রিক গাড়ি সিল ৬, হাইব্রিড গাড়ি সিল ৫ ও সিলায়ন ৬ এডব্লিউডি আনল বিওয়াইডি ফিলিস্তিনি ছাত্রীদের উচ্চশিক্ষায় সহায়তার হাত বাড়ালো ইসলামী ব্যাংক দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সাথে ইউএনডিপি প্রতিনিধির সাক্ষাৎ বিসিবির কাউন্সিলর হিসেবে মনোনীত মীর শাকরুল আলম সীমান্ত লক্ষ্মীপুর ইউনিয়ন বাসীর সেবক হতে চান মোঃ ফরাস উদ্দিন তনু হত্যা মামলা: ডিএনএ পরীক্ষায় আরও ১ পুরুষের নমুনা শনাক্ত

তামিমকে নিয়ে বিসিবির বৈঠক

  • আপডেট : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫, ২.৩৫ পিএম
  • ৫৪ Time View

তামিম ইকবালকে নিয়ে আবারও বৈঠকে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিলেটে আজ বুধবার (৮ জানুয়ারি) তামিমের সঙ্গে বৈঠকে উপস্থিত আছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, হান্নান সরকারসহ ঊর্ধ্বতনরা। আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগে তামিমকে নিয়ে জরুরি এই সভার আয়োজন।

দেশসেরা ওপেনার তামিম সর্বশেষ জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন ২০২৩ সালের সেপ্টেম্বরে, নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর দেড় বছরের বেশি সময় পার হলেও আর লাল-সবুজ জার্সিতে দেখা যায়নি তাকে। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে ফের জাতীয় দলে ফিরবেন তামিম, এই আশায় ভক্তরা। যদিও তামিম জানালেন ভিন্ন কিছু। জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না তাকে, সম্প্রতি এমনটাই জানিয়েছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদিকে।

শুধু তা-ই নয়, চলমান বিপিএল শুরুর আগে তামিম বলেছিলেন, ‘এই মুহূর্তে বিপিএলের জন্য তৈরি হচ্ছি। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে না আমার সঙ্গে কোনো আলোচনা হয়েছে, না আমি কারও সঙ্গে আলোচনা করেছি। এই মুহূর্তে জাতীয় দল নিয়ে আমার মাথায় কোনো চিন্তাভাবনা নেই।’

বিসিবির আজকের বৈঠকের পর জানা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম থাকছেন কি না। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এর আগে ১২ জানুয়ারির মধ্যে আইসিসিকে ১৫ সদস্যের প্রাথমিক দল জমা দেবে বিসিবি। তামিমকে দলে চান নির্বাচকরা, কিন্তু তামিম নিজে কি চান দলে থাকতে?

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com