1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
Title :
ক্যাশব্যাক, বিশেষ অফার ও উপহার নিয়ে গ্র্যান্ড ঈদুল আজহা ক্যাম্পেইন শুরু করেছে রিয়েলমি   আইএফআইসি ব্যাংক ও ইউএস বাংলা এয়ারলাইন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন স্কিমে চুক্তি স্বাক্ষর করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি সিঙ্গার বেকো নিয়ে এলো “সবার জন্য বিশ্বকাপ” অফার ইলেকট্রিক গাড়ি সিল ৬, হাইব্রিড গাড়ি সিল ৫ ও সিলায়ন ৬ এডব্লিউডি আনল বিওয়াইডি ফিলিস্তিনি ছাত্রীদের উচ্চশিক্ষায় সহায়তার হাত বাড়ালো ইসলামী ব্যাংক দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সাথে ইউএনডিপি প্রতিনিধির সাক্ষাৎ বিসিবির কাউন্সিলর হিসেবে মনোনীত মীর শাকরুল আলম সীমান্ত লক্ষ্মীপুর ইউনিয়ন বাসীর সেবক হতে চান মোঃ ফরাস উদ্দিন তনু হত্যা মামলা: ডিএনএ পরীক্ষায় আরও ১ পুরুষের নমুনা শনাক্ত

পিএসএলের ড্রাফটে ৮ বাংলাদেশি ক্রিকেটার

  • আপডেট : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫, ১২.৪৭ পিএম
  • ৫৮ Time View

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির কারণে এবারের পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু হবে এপ্রিলে। এ উপলক্ষে চলতি মাসের ১১ তারিখ অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট। সেই ড্রাফটে জায়গা পাওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে পিসিবি। আছেন বাংলাদেশের ৮ ক্রিকেটার।

গতকাল রোববার (৫ জানুয়ারি) প্লেয়ার্স ড্রাফটে থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করে পিসিবি। বাংলাদেশের ৩০ জন ক্রিকেটার আগ্রহ দেখালেও চূড়ান্ত তালিকায় আছেন ৮ ক্রিকেটার। তাদের শীর্ষ দুই ক্যাটাগরি প্লাটিনাম ও ডায়মন্ডে রাখা হয়েছে।

প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা ৮ বাংলাদেশি হলেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম হাসান ও তাওহিদ হৃদয়। এবারের ড্রাফটে ১৯ দেশের ৫১০ ক্রিকেটার নাম নিবন্ধন করিয়েছেন।

নিয়ম অনুযায়ী, ড্রাফটের আগে একটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ৮ খেলোয়াড় ধরে রাখতে পারে। বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড, দুবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স ও ২০১৯ আসরের চ্যাম্পিয়ন কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ৮ জন করে খেলোয়াড় রেখে দিয়েছে। অন্য তিন ফ্র্যাঞ্চাইজি করাচি কিংস, মুলতান সুলতানস ও পেশোয়ার জালমি ধরে রেখেছে ৭ জন করে।

উল্লেখ্য, পিএসএল সাধারণত ফেব্রুয়ারি-মার্চে হলেও এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থাকার কারণে তা পিছিয়ে ৮ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত আয়োজনের পরিকল্পনা করেছে পিসিবি। একই সময়ে চলবে আইপিএলের ১৮তম আসর। এ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান সুপার লিগ (পিএসএল) অনুষ্ঠিত হবে একই সময়ে। ফলে আইপিএলে দল না পাওয়া বিদেশি তারকা ক্রিকেটাররা ঝুঁকছে পিএসএলের দিকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com