1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
Title :
বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত “তিস্তা মহাপরিকল্পনা: আঞ্চলিক সংযোগ, পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার হরপিুরে ৩ দিনব্যাপী ক্লাইমেট র্স্মাট কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে টাঙ্গাইলে ‘নজরুল বর্ষে’র আনুষ্ঠানিক উদ্বোধন

বিসিবি সভাপতির বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ ফাহিমের

  • আপডেট : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫, ৪.৩২ পিএম
  • ৬৮ Time View

নতুন আঙ্গিকে বিপিএল দিয়ে কেটে যাবে অতীতের সব সমালোচনা। দর্শকদের এমন প্রত্যাশার সাথে বাস্তবের খুব একটা মিল নেই। বিপিএলের শুরু থেকেই একের পর এক সমালোচনার তীরে বিদ্ধ হতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। প্রথমে বোর্ড সভাপতির সঙ্গে ক্রীড়া উপদেষ্টার প্রেস সচিবের অসদাচরণের অভিযোগ। আর এবার সামনে এলো বিসিবি সভাপতি ও বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের দ্বন্দ্বের খবর।

আজ রোববার (৫ জানুয়ারি) এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে দেশের একটি শীর্ষ বেসরকারি টিভি চ্যানেল। উক্ত চ্যানেলকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘ওরকম একটা মন্তব্য… আমি স্পেসেফিক বলতে চাই না মন্তব্যটা কী ছিল, তবে সেটা আমাকে খুবই হতাশ করেছে। সেটা বুঝিয়ে দিয়েছে এই মুহূর্তে ক্রিকেট বোর্ড বা প্রেসিডেন্ট হয়ত আমাকে তার আত্মবিশ্বাসের জায়গায় নিচ্ছেন না। আমি জানিনা কেন প্রেসিডেন্ট আমার ব্যাপারে কমেন্ট করেছে। তবে আমি খুব অবাকও হয়েছিলাম। স্বাভাবিকভাবেই আমি মোটেই আশা করিনি ওরকম একটা মন্তব্য। আর সেটা অনেকগুলো মানুষের সামনে।’

ফাহিম আরও যোগ করেন, ‘সেখানে মন্ত্রণালয়ের মানুষ ছিল। আমার মাঝেমাঝে মনে হয় বোর্ডে না থাকলেই বুঝি ভালো হয়। কারণ বোর্ডের বাইরে থেকে আমি যে ভূমিকা রাখতে পারি বা কথা বলতে পারি, তা বোর্ডে থেকে সম্ভব না। আমি যদি বোর্ডে থাকি, আমাকে কাজ করতে হবে। যদি কাজ করতে না পারি, তারচে ভালো বাইরে থাকা।’

উল্লেখ্য, দেশের ক্রিকেটের চেনা মুখ নাজমুল আবেদীন। ক্রিকেট কোচ ও বিশ্লেষক হিসেবে খ্যাতি রয়েছে। তার হাত ধরে উঠে এসেছেন অসংখ্য ক্রিকেটার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর তিনি সোচ্চার হয়েছিলেন বিসিবিতে সংস্কার প্রসঙ্গে। পরবর্তীতে দায়িত্ব নেন পরিচালক হিসেবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com