1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
Title :
বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত “তিস্তা মহাপরিকল্পনা: আঞ্চলিক সংযোগ, পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার হরপিুরে ৩ দিনব্যাপী ক্লাইমেট র্স্মাট কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে টাঙ্গাইলে ‘নজরুল বর্ষে’র আনুষ্ঠানিক উদ্বোধন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম পাচ্ছেন মেসি

  • আপডেট : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫, ১১.৪১ এএম
  • ৬৭ Time View

লিওনেল মেসি—আর্জেন্টাইন এই তারকা ফুটবলার ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই দেশটির খেলায় বৈপ্লবিক উন্নতি হয়েছে। জনপ্রিয়তা বেড়েছে এমএলএসের। যুক্তরাষ্ট্রের ফুটবলে বিশাল পরিবর্তন আনায় কদিন আগে দেশটির সাময়িকী টাইমের বিবেচনায় বর্ষসেরা অ্যাথলেটও নির্বাচিত হয়েছিলেন মেসি। আর এবার পেলেন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম। মেসির হাতে পদক তুলে দেবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইজেন।

শনিবার (৪ জানুয়ারি) জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী,  মেসি ও এনবিএ কিংবদন্তি ম্যাজিক জনসনসহ এবার আরও ১৭ জনকে দেয়া হবে প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম সম্মাননা। এই তালিকায় আরও আছেন গায়ক এবং অধিকারকর্মী বোনো, ফ্যাশন সম্পাদক আনা উইনটুর, অভিনেতা ডেনজেল ওয়াশিংটন ও মাইকেল জে. ফক্স, এবং ফ্যাশন ডিজাইনার রালফ লরেন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইটহাউজ।

সেই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এই ১৯ জন আমেরিকানস মহান নেতা। তারা আমেরিকাকে আরও এগিয়ে নিচ্ছেন। তারা মহান, কারণ তারা দেশ ও বিদেশে তারা অসামান্য অবদান রেখেছেন।’

উল্লেখ্য, প্রেসিডেন্সিয়াল মেডেল এমন ব্যক্তিদের দেয়া হয় যারা যুক্তরাষ্ট্রের সমৃদ্ধি, মূল্যবোধ বা নিরাপত্তা, বিশ্বশান্তি বা অন্য কোনো গুরুত্বপূর্ণ সামাজিক, জনকল্যাণমূলক বা ব্যক্তিগত উদ্যোগে উদাহরণযোগ্য অবদান রেখেছেন। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা অর্জন নিঃসন্দেহে মেসির শ্রেষ্টত্বের মুকুটে আরেকটা পালক যোগ করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com