1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
Title :
হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে ড. মুহাম্মদ ইউনূস এর অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতিবাজ উপদেষ্টাদের বিচারে আওতায় আনতে হবে এক্সক্লুসিভ মিনিসো অফারের সঙ্গে আসছে পার্ল হোয়াইট ভিভো ওয়াই৫০০ নোয়াখালীতে ইসলামী ব্যাংক আয়োজিত এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ সমাপ্ত ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত ভুয়া জেলেদের নিবন্ধন বাতিল করে প্রকৃত জেলেদের নিবন্ধিত করার আহ্বান অবশেষে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে

বিপিএলে ক্রিকেটাররা ঠিকমতোই টাকা পাবে : ফারুক আহমেদ

  • আপডেট : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫, ৫.১০ পিএম
  • ৭৭ Time View

বিপিএল নিয়ে বড় একটি অভিযোগ—ফ্র্যাঞ্চাইজিগুলো ক্রিকেটারদের টাকা ঠিকমতো পরিশোধ করে না। চলমান আসরে যেমন সাত দলের ছয়টিই এখনও খেলোয়াড়দের টাকা দেয়নি। নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর আগে খেলোয়াড়দের মোট অর্থের অর্ধেক পরিশোধ করতে হবে। বাকি অর্ধেকের ২৫ ভাগ টুর্নামেন্টের মাঝামাঝি, বাকিটা শেষে দেওয়ার কথা।

অন্যরকম বিপিএলের প্রতিশ্রুতি দিলেও আর্থিক দিক থেকে আগের মতোই গা ছাড়া যেন ফ্র্যাঞ্চাইজিগুলো। ক্রিকেটারদের অর্থ পরিশোধে নজর নেই তাদের। তবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি জানিয়েছেন, ক্রিকেটাররা ঠিকঠাক মতো তাদের পাওনা পাবেন।

মিরপুরে আজ বুধবার (১ জানুয়ারি) বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের ফটোশ্যুটে এই কথা বলেন ফারুক আহমেদ। ফটোসেশনের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, ফ্র্যাঞ্চাইজিগুলো ক্রিকেটারদের টাকা ঠিকঠাকই দেবে।

ফারুক আহমেদ বলেন, ‘বিপিএলে ফ্র্যাঞ্চাইজিদের বিনিয়োগ ক্রিকেটের উন্নয়নের স্বার্থেই। ক্রিকেটারদের টাকাপয়সাও তারা ঠিকঠাকভাবে দেবে বলে আমার বিশ্বাস। দলগুলোকে বলা হয়েছে পারিশ্রমিক যেন দিয়ে দেয়। এজন্য আমরা আলাদা পদক্ষেপ নিয়েছি, ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে সরাসরি কথা বলছি। তারা যাতে না মনে করে বোর্ডই শুধু দেখবে এসব বিষয়। ফ্র্যাঞ্চাইজিরাও কিন্তু আমাদের পার্টনার।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com