1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
Title :
ক্যাশব্যাক, বিশেষ অফার ও উপহার নিয়ে গ্র্যান্ড ঈদুল আজহা ক্যাম্পেইন শুরু করেছে রিয়েলমি   আইএফআইসি ব্যাংক ও ইউএস বাংলা এয়ারলাইন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন স্কিমে চুক্তি স্বাক্ষর করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি সিঙ্গার বেকো নিয়ে এলো “সবার জন্য বিশ্বকাপ” অফার ইলেকট্রিক গাড়ি সিল ৬, হাইব্রিড গাড়ি সিল ৫ ও সিলায়ন ৬ এডব্লিউডি আনল বিওয়াইডি ফিলিস্তিনি ছাত্রীদের উচ্চশিক্ষায় সহায়তার হাত বাড়ালো ইসলামী ব্যাংক দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সাথে ইউএনডিপি প্রতিনিধির সাক্ষাৎ বিসিবির কাউন্সিলর হিসেবে মনোনীত মীর শাকরুল আলম সীমান্ত লক্ষ্মীপুর ইউনিয়ন বাসীর সেবক হতে চান মোঃ ফরাস উদ্দিন তনু হত্যা মামলা: ডিএনএ পরীক্ষায় আরও ১ পুরুষের নমুনা শনাক্ত

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা

  • আপডেট : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ৪.৪৩ পিএম
  • ৬৩ Time View

পাকিস্তানের ছুঁড়ে দেওয়া ১৪৮ রানের টার্গেটে ৯৯ রানে অষ্টম উইকেটে পতনে হারের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা। তবে নবম উইকেটে মার্কো জানসেন ও কাগিসো রাবাদার ৫০ বলে ৫১ রানের অবিচ্ছিন্ন জুটিতে পাকিস্তানের বিপক্ষে রোববার (২৯ ডিসেম্বর) ২ উইকেটের রোমাঞ্চকর জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথমবারের মতো খেলার যোগ্যতা অর্জন করেছে দক্ষিণ আফ্রিকা। 

১১ ম্যাচে ৭ জয়, ৩ হার ও ১ ড্রতে ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করলো দক্ষিণ আফ্রিকা।

টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের ফাইনালে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ হবার দৌড়ে আছে অস্ট্রেলিয়া, ভারত ও শ্রীলঙ্কা। আগামী বছরের ১১ জুন লর্ডসে ফাইনাল অনুষ্ঠিত হবে।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ১৪৮ রানের টার্গেটে খেলতে নেমে তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ২৭ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। টেস্ট জয়ের জন্য প্রোটিয়াদের দরকার ছিল আরও ১২১ রান। পাকিস্তানের প্রয়োজন ছিল ৭ উইকেট। 

চতুর্থ দিন দলের রান ৬২তে নিয়ে বিচ্ছিন্ন হন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার আইডেন মার্করাম ও তেম্বা বাভুমা। ২২ রান নিয়ে শুরু করে ৩৭ রানে আউট হন মার্করাম। খালি হাতে খেলতে নেমে ৪০ রান করেন অধিনায়ক বাভুমা। 

মার্করাম ও বাভুমার পর আরও দুই উইকেট শিকার করে দক্ষিণ আফ্রিকাকে হারের মুখে ঠেলে দেন তিন বছর পর পাকিস্তান টেস্ট দলে ফেরা পেসার মোহাম্মদ আব্বাস। ৯৯ রানে ৮ উইকেট পতনে হারের শঙ্কায় পড়ে প্রোটিয়ারা। 

কিন্তু নবম উইকেটে ৫০ বলে ৫১ রানের জুটিতে জয় নিশ্চিত করার পাশাপাশি দক্ষিণ আফ্রিকার ফাইনাল নিশ্চিত করেন জানসেন ও রাবাদা। ৫টি চারে ২৬ বলে রাবাদা ৩১ রান এবং ৩টি বাউন্ডারিতে ২৪ বলে অনবদ্য ১৬ রান করেন জানসেন। 

দ্বিতীয় ইনিংসে বল হাতে ৫৪ রানে ৬ উইকেট নিয়েও পাকিস্তানের হার রুখতে পারেননি আব্বাস। ২৬ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে পঞ্চমবারের মতো ইনিংসে ৫ উইকেট নিলেন আব্বাস। ম্যাচ সেরা হন মার্করাম। 

আগামী ৩ জানুয়ারি কেপ টাউনে  সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দু’দল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com