1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
Title :
হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে ড. মুহাম্মদ ইউনূস এর অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতিবাজ উপদেষ্টাদের বিচারে আওতায় আনতে হবে এক্সক্লুসিভ মিনিসো অফারের সঙ্গে আসছে পার্ল হোয়াইট ভিভো ওয়াই৫০০ নোয়াখালীতে ইসলামী ব্যাংক আয়োজিত এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ সমাপ্ত ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত ভুয়া জেলেদের নিবন্ধন বাতিল করে প্রকৃত জেলেদের নিবন্ধিত করার আহ্বান অবশেষে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে

শেষ দিনের রোমাঞ্চে ভারতকে হারাল অস্ট্রেলিয়া

  • আপডেট : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ৩.৩২ পিএম
  • ৬৪ Time View

টেস্টের ভাগ্য পঞ্চম দিনে নিয়ে যায় ভারত। সুযোগ ছিল ফল বের করার। কিন্তু, ৩৪ রানে সাত উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় সফরকারীরা। মেলবোর্নে সিরিজের চতুর্থ টেস্টের শেষ দিনে আজ সোমবার (৩০ ডিসেম্বর) অস্ট্রেলিয়া তুলে নিয়েছে অনায়াস জয়। ভারতকে ১৮৪ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ৪৭৪ রানের জবাবে ভারত থামে ৩৬৯ রানে। ১০৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে অসিরা তোলে ২৩৪ রান। ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৪০। সেটি টপকানো দূরের কথা, কাছাকাছিও যেতে পারেননি রোহিত-কোহলিরা। ১৫৫ রানে গুটিয়ে যান দ্বিতীয় ইনিংসে।

ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন অসি অধিনায়ক প্যাট কামিন্স। দুই ইনিংসে ৪৯ ও ৪১ রান করার পাশাপাশি নেন ছয় উইকেট। প্রথম ইনিংসে ৮৯ রানে পান তিনটি, দ্বিতীয় ইনিংসে আরও মিতব্যয়ী ও আগ্রাসী। ২৮ রানেই তুলে নেন তিন ভারতীয় ব্যাটারকে।

এর আগে প্রথম ইনিংসে ভারতের পক্ষে সেঞ্চুরি করেন স্টিভেন স্মিথ। তার ব্যাট থেকে আসে ১৪০ রান। জবাবে ভারতীয় তরুণ নিতিশি কুমার রেড্ডি খেলেন ১১৪ রানের ইনিংস। ১৬২ বলে ৫০ রানের টেস্ট সুলভ চমৎকার ইনিংস উপহার দেন ভারতীয় বোলার ওয়াশিংটন সুন্দর। দ্বিতীয় ইনিংসে অবশ্য যশস্বী জাইসওয়াল ছাড়া অসি বোলারদের সামনে দাঁড়াতে পারেননি ভারতের কেউ। ৮৪ রান করে কামিন্সের শিকার হন তিনি।

পাঁচ ম্যাচ সিরিজের শেষ টেস্ট শুরু হবে আগামী ৩ জানুয়ারি, সিডনিতে। সেই ম্যাচে ড্র করলেই বোর্ডার-গাভাস্কার ট্রফি নিজেদের করে নেবে অস্ট্রেলিয়া।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com