1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

পাবনায় কিশোরী হত্যার ঘটনায় ইউপি সদস্য গ্রেফতার

  • আপডেট : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১.৩২ পিএম
  • ১১৯ Time View

নিজস্ব প্রতিবেদক: পাবনার আটঘরিয়া উপজেলার ষাটগাছা গ্রামের একটি বাঁশঝাড় থেকে তমা খাতুন (১৬) নামে এক কিশোরীর লাশ উদ্ধারের ঘটনায় প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২)।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলার সদর থানার আশেকপুর বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার প্রধান আসামীর নাম- মো. আদম আলী। তিনি আটঘরিয়া উপজেলার ষাটগাছা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

র‍্যাব-১২ পাবনার কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান বলেন, গত ২৪ ডিসেম্বর একটি বাঁশঝাড় থেকে তমা খাতুন নামে এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরেরদিন ২৫ ডিসেম্বর আটঘরিয়া থানায় একটি মামলা হয়। সেই মামলার প্রধান আসামী সাবেক ইউপি সদস্য মো. আদম আলীকে গ্রেফতার করেছে র‍্যাব।

তিনি আরও বলেন, পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের জন্য আসামীকে আটঘরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com