1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের দল ঘোষণা বিসিবির

  • আপডেট : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১১.১৫ এএম
  • ৮৮ Time View

কদিন আগেই শেষ হয়েছে মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। ভারতের বিপক্ষে ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েরা রানার্স আপ হয়েছে। এশিয়া কাপ শেষ হওয়ার পর অনূর্ধ্ব-১৯ দলের ব্যস্ততাও কমছে না। সামনেই তারা খেলবে বিশ্বকাপ। বিশ্বকাপকে ঘিরে দুটি পরিবর্তন এনে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বিসিবি। 

২০২৫ সালে আয়োজিত হতে যাওয়া এই টুর্নামেন্ট মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে। ১৬ দলের এই প্রতিযোগিতা শুরু হবে আগামী ১৮ জানুয়ারি এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২ ফেব্রুয়ারি। বাংলাদেশ দল পড়েছে ‘ডি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড এবং নেপাল।

বিশ্বকাপের ১৫ সদস্যের স্কোয়াডে এশিয়া কাপে খেলা দল থেকে বাদ পড়েছেন ২ জন। তারা হলেন- মাহারুন নেসা ও আরভিন তানি। তাদের পরিবর্তে দলে যুক্ত হয়েছেন সাদিয়া ইসলাম ও লাকি খাতুন।

আগামী ১৮ জানুয়ারি পর্দা উঠবে এই আসরের। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ২ ফেব্রুয়ারি। এবারের আসরের স্বাগতিক দেশ মালয়েশিয়া। বায়োমাস ক্রিকেট ওভালে হবে আসরের সবগুলো সব ম্যাচ। আসরে অংশ নিচ্ছে মোট ১৬টি দল।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ দল :

সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আশিমা ইরা, ফাহমিদা ছোয়া, ফারিয়া আক্তার, হাবিবা ইসলাম পিংকি, জান্নাতুল ইসলাম মাওয়া, জুয়াইরিয়া ফেরদৌস, লাকি খাতুন, আনিসা আক্তার সোবা, মোসাম্মৎ ইভা , ফারজানা ইয়াসমিন, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, সাদিয়া আক্তার ও সাদিয়া ইসলাম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com