1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
Title :
ডিএসইতে সর্বোচ্চ দর হারাল লংকাবাংলা ফাইন্যান্স, কমেছে ১৩.৪৭ শতাংশ পুঁজিবাজারে ডেরিভেটিভস লেনদেন চালুর উদ্যোগ ঐতিহাসিক: বিএসইসি চেয়ারম্যান চৌদ্দগ্রামে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ৬ গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতা প্রতিরোধে বনানীজুড়ে রাতদিন মাঠে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১ কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুমিল্লা সীমান্তে ১০ বিজিবির অভিযানে ১০ লাখ টাকার চোরাচালানী মালামাল উদ্বার সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের একটি বিশ্বস্ত কণ্ঠস্বর— বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এইচ.ই. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা বিস্ফোরণ

পাবনায় নছিমন চালকের মরদেহ উদ্ধার

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ৩.২৩ পিএম
  • ১২৪ Time View

নিজস্ব প্রতিবেদক: পাবনার সাঁথিয়ায় আ: মমিন বাবু (৩৮) নামে এক নছিমন চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের বারোআনি ক্যানেলের পাশে পেঁয়াজের জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সাঁথিয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সাইদুর রহমান জানান, গত রাত ১১টার দিকে মোবাইল ফোনে কল করে কেউ একজন বাবুকে ডেকে নিয়ে যায়। তারপর থেকে রাতে সে বাড়ি ফেরেনি। সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহত বাবুর বাড়ি উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের ডহরজানি গ্রামে। সে ওই গ্রামের হাজি মো: শহীদের সন্তান।

নিহতের পরিবারের দাবি, রাতে আব্দুল ওহাব ফকির নামের এক ব্যক্তি বাবুকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। পরে তাকে শ্বাসরোধে হত্যা করে পেঁয়াজ খেতে ফেলে রাখে বলে অভিযোগ স্বজনদের।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান জানান, কি কারণে, কিভাবে তার মৃত্যু হয়েছে, সেটি তদন্ত করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com