1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
Title :
ডিএসইতে সর্বোচ্চ দর হারাল লংকাবাংলা ফাইন্যান্স, কমেছে ১৩.৪৭ শতাংশ পুঁজিবাজারে ডেরিভেটিভস লেনদেন চালুর উদ্যোগ ঐতিহাসিক: বিএসইসি চেয়ারম্যান চৌদ্দগ্রামে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ৬ গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতা প্রতিরোধে বনানীজুড়ে রাতদিন মাঠে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১ কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুমিল্লা সীমান্তে ১০ বিজিবির অভিযানে ১০ লাখ টাকার চোরাচালানী মালামাল উদ্বার সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের একটি বিশ্বস্ত কণ্ঠস্বর— বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এইচ.ই. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা বিস্ফোরণ

পাবনার আটঘরিয়ায় যুবতী নারীর মৃতদেহ উদ্ধার

  • আপডেট : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮.৫৫ পিএম
  • ১১৮ Time View

নিজস্ব প্রতিবেদক: পাবনার আটঘরিয়ায় বাঁশঝোড় থেকে তমা খাতুন (১৬) নামক এক যুবতী নারীর মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার ষাটগাছা গ্রামের হাচেন আলীর বাঁশ ঝোড় থেকে তার মৃত দেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল মমিন।

পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার একদন্ত ইউনিয়ন ষাটগাছা গ্রামের নায়েব আলীর মেয়ে তমা খাতুনকে বাড়িতে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুজি করতে থাকে।
এসময় দুপুরে প্রতিবেশী হাচেন আলীর বাঁশ ঝাড়ে গলায় গামছা মুড়ানো তমা খাতুনের মৃতদেহ পরে থাকতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে।

পরে আটঘরিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুজ্জামান সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময়ে তাকে হত্যা করে ফেলে রেখেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com