1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

এখনও ব্রিটিশ নিয়মেই চলছে জনপ্রশাসন: বদিউল আলম

  • আপডেট : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ১১.২০ এএম
  • ৯৭ Time View

নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, জনপ্রশাসন এখনও ব্রিটিশ নিয়মেই চলছে। যেমন গার্ড অব অনার দেয়া, কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা গেলে তার জন্য আচার অনুষ্ঠান আয়োজন করা। কিন্তু জনপ্রশাসনের উচিত জনগণের স্বার্থে কাজ করা। তবে ৫৩ বছরেও সেটি বাস্তবায়ন হয়নি।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ঢাকায় সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত সংলাপে অংশ নিয়ে  এসব কথা বলেন তিনি।

বদিউল আলম মজুমদার বলেন, জনপ্রশাসনের কাজ জনগণের স্বার্থে নাকি কোটারি স্বার্থে সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। জনপ্রশাসন এখনও ব্রিটিশ নিয়মেই চলছে। যেমন গার্ড অব অনার দেয়া, কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা গেলে; তার জন্য আচার অনুষ্ঠান আয়োজন করা। কিন্তু জনপ্রশাসনের উচিত জনগণের স্বার্থে কাজ করা। তবে ৫৩ বছরেও সেটি বাস্তবায়ন হয়নি।

তিনি বলেন, দিন বদলের সনদ অঙ্গীকার নিয়ে ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছিল। সেই দিন বদলেছে, তবে দিনের পরিবর্তে রাত হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, পরিবারতন্ত্র এসব ছিল তাদের মূল লক্ষ্য। তাদের জন্যই সংস্কার আজ গালিতে পরিণত হয়েছে।

দোষীদের বিচার নিশ্চিত ও স্বৈরতন্ত্র আর যেন ফিরে না আসে, সেই লক্ষ্যেই জুলাই আন্দোলন হয়েছে আর এ সংস্কারগুলো যদি হয় তবে সেই লক্ষ্য বাস্তবায়ন হবে-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, সরকারের কাছে আমরা আমাদের প্রস্তাব দেব। তারা যদি সেগুলোকে সঠিকভাবে কাজে লাগায় তবে লক্ষ্য বাস্তবায়ন হবে।

রাজনৈতিক দলগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেক্ষেত্রে তাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে বলেও জানান তিনি।

একই অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি তাহমিদ আহমেদ বলেন, 

ছাত্র আন্দোলনে বিগত সরকারের সচিব, জেলা প্রশাসকদের ভূমিকা কী ছিল? এই সংস্কার কমিশনগুলো এখন পর্যন্ত কোনো আমলার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। এটাই এ গণঅভ্যুত্থানের প্রথম ব্যর্থতা। এখান থেকেই সংস্কার শুরু হওয়া উচিত।

এখনও কোনো কাজের জন্য সচিবালয়ে গেলে সচিবরা বলেন কোনো সমন্বয়ককে দিয়ে যদি বলাতে পারেন তাহলে কাজ হয়ে যাবে-তাদের মনস্তত্ত্বই হচ্ছে দালালি, ছোটলোকি করার এ কথা উল্লেখ করে তিনি বলেন, যারাই রাষ্ট্রক্ষমতায় আসুক না কেন তারা সরকারের দালালি করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com