1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
Title :
নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

আসছে ভিভোর এক্স সিরিজের নতুন ফ্ল্যাগশিপ

  • আপডেট : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৭.৫৭ পিএম
  • ১০৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ: বছর শেষে স্মার্টফোন প্রেমিদের দারুণ খবর দিচ্ছে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। প্রায় ২ বছর পর আবারো দেশে আসছে ভিভোর ফ্লাগশিপ এক্স সিরিজের ফোন। অত্যাধুনিক ক্যামেরা প্রযুক্তি আর অসাধারন পারফরম্যান্সের প্রতিশ্রুতি দিয়ে আসছে ভিভোর নতুন স্মার্টফোন এক্স২০০।

নিয়মিতভাবে দেশে মিলছে ভিভোর ওয়াই ও ভি সিরিজের ফোন। এরইমধ্যে ভিভোর ওয়াই ও ভি সিরিজ দেশজুড়ে মানুষের মন জয় করেছে। ২০২১ সালে দেশে এসেছিল এক্স৬০ প্রো এবং এক্স৭০ প্রো ফাইভজি। ২০২২ সালে আসে এক্স৮০ ফাইভজি। এই তিন স্মার্টফোন বেশ জনপ্রিয়তা পেয়েছিল। বিশেষ করে তিন স্মার্টফোনের ক্যামেরা প্রযুক্তি বেশ নজর কাড়ে। পেশাদার ফটোগ্রাফার ও ভিডিওগ্রাফাররা এক্স সিরিজের ওই তিন স্মার্টফোনের প্রশংসা করেন। ভিভো এক্স৮০ফাইভজি দিয়ে নির্মিত হয় সাড়া জাগানো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “চক্রাকার”।

ভিভো বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, সেই এক্স সিরিজ আবারো ফিরছে বাংলাদেশে।
আরো অত্যাধুনিক প্রযুক্তির ভিভো এক্স২০০ ফ্লাগশিপ ফোন এখন আরো দুর্দান্ত।

ভিভো এক্স২০০ স্মার্টফোনের ক্যামেরায় ব্যবহার করা হয়েছে বিশ্বখ্যাত লেন্স নির্মাতা প্রতিষ্ঠান জাইসের টেলিফটো ক্যামেরা। যার মাধ্যমে দূরের দৃশ্যকে সহজেই দারুণভাবে ধারণ করা সম্ভব। ৫০ মেগাপিক্সেল সেন্সর এবং ১০০ গুণ হাইপারজুম প্রযুক্তির মাধ্যমে দূরের পাহাড়ের চূড়া, রাতের আকাশের জ্বলজ্বলে চাঁদ ধরা দেবে নিখুঁতভাবে। মাঠে বসে প্রিয় খেলোয়াড়ের প্রিয় মুহূর্তকে ধরা যাবে সহজেই। যেখানে ছবি শুধু একটি ফ্রেম নয়, বরং আপনার গল্পের ক্যানভাস হয়ে উঠবে।

ভিভো এক্স২০০ নিয়ে আসছে ইন্ডাস্ট্রির প্রথম থার্ড জেন সিলিকন অ্যানোড ব্যাটারি। যা পাতলা, অধিক ক্ষমতা এবং দীর্ঘস্থায়ী সহনশীলতার সঙ্গে তৈরি। সেইসাথে স্মার্টফোনটিতে থাকছে সেমি-সলিড ব্যাটারি প্রযুক্তি। ৫৮০০ মিলিঅ্যাম্পিয়ার ব্লুভোল্ট ব্যাটারির এই ফোনটি -২০°সেলসিয়াস তাপমাত্রায়ও মিলবে নিরবচ্ছিন্ন পারফরম্যান্স।

আর ভিভো এক্স২০০ -এর ডিজাইন? ফোনটির কোয়াড কার্ভড ডিসপ্লে শুধু ব্যবহারই নয়, দেখতেও মুগ্ধকর। ভিভো এক্স২০০ পাওয়া যাবে নেচারাল গ্রিন এবং কসমস ব্ল্যাক দুইটি অনন্য রঙে।

ভিভো প্রসঙ্গে
ভিভো একটি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান যা মানুষের চাহিদাকে প্রাধান্য দিয়ে স্মার্ট ডিভাইস ও ইন্টেলিজেন্ট সার্ভিসের মাধ্যমে পণ্য উৎপাদন করে। মানুষ আর ডিজিটাল ওয়ার্ল্ডের মধ্যে সেতুবন্ধন তৈরি করাই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য। অনন্য সৃজনশীলতার মাধ্যমে ভিভো ব্যবহারকারীদের হাতে যথোপযুক্ত স্মার্টফোন ও ডিজিটাল আনুষাঙ্গিক তুলে দিচ্ছে। প্রতিষ্ঠানের মূল্যবোধকে অনুসরণ করে ভিভো টেকসই উন্নয়ন কৌশল বাস্তবায়ন করেছে; সমৃদ্ধ ও দীর্ঘস্থায়ী বিশ্বমানের প্রতিষ্ঠান হওয়াই যার ভিশন।

স্থানীয় মেধাবী কর্মীদের নিয়োগ ও উন্নয়নের মাধ্যমে শেনজেন, ডনগান, নানজিং, বেজিং, হংঝু, সাংহাই, জিয়ান, তাইপে, টোকিও এবং সান ডিয়াগো এই ১০টি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে (আরএন্ডডি) কাজ করছে ভিভো। যা স্টেট-অফ-দ্য-আর্ট কনজ্যুমার টেকনোলজির উন্নয়ন, ফাইভজি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, ফটোগ্রাফি এবং আসন্ন প্রযুক্তির ওপর কাজ করে যাচ্ছে। চীন, দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ায় ভিভোর পাঁচটি প্রোডাকশন হাব আছে (ব্র্যান্ড অথোরাইজড ম্যানুফ্যাকচারিং সেন্টারসহ) যেখানে বছরে প্রায় ২০০ মিলিয়ন স্মার্টফোন বানানোর সামর্থ্য আছে। এখন পর্যন্ত ৬০টিরও বেশি দেশে বিক্রয়ের নেটওয়ার্ক আছে ভিভোর এবং বিশ্বজুড়ে ৪০০ মিলিয়নের বেশি ভিভো স্মার্টফোন ব্যবহারকারী রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com