1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
Title :
বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের একটি বিশ্বস্ত কণ্ঠস্বর— বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এইচ.ই. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা বিস্ফোরণ টাঙ্গাইল শহরে চার দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২ শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা আজাদ আহমেদ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পরিচালক নিযুক্ত পুলিশ প্লাজা কনকর্ডের ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসায়িক সম্ভাবনা ও ব্যাংকিং সেবা নিয়ে কমিউনিটি ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত খাশিয়াল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তুহিনের নির্বাচনী প্রচারণা উপায় উন্মাদনা ক্যাম্পেইনে রাইডু বাইক জিতলেন ব্রাহ্মণবাড়িয়ার মো. আবু মুসা ভূঁইয়া ভূয়া পত্রিকা দৈনিক সিলেট বুলেটিন এর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দুর্বৃত্তরা সিলেটে ভোর রাতে দাড়িয়ে থাকা ৪ বাসে আগুন নিয়েছে

১৬ ডিসেম্বর নিয়ে মোদির বার্তার জবাব দেবে ঢাকা

  • আপডেট : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ১০.৩৮ পিএম
  • ১০৪ Time View

১৯৭১ সালের ১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক্স বার্তার জবাব দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

এ সময় তিনি বলেন, নরেন্দ্র মোদির টুইটের বিষয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল তার মতো করে একটি জিনিস বলেছেন, আমরা আমাদের মতো করে বলবো।

১৬ ডিসেম্বর এক এক্স বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিনটিকে বিজয় দিবস হিসেবে উল্লেখ করেন এবং ১৯৭১ সালে ভারতের জয় হয়েছে এবং ভারতের যেসব সৈনিক মারা গেছে তাদের প্রশংসা করেন।

অন্যদিকে ১৯ ডিসেম্বর ডি-৮ শীর্ষ সম্মেলনে অংশ নিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মিসর সফর নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ডি-৮ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্র এর সদস্য। সম্মেলনের সাইডলাইনে ড. ইউনূসের সঙ্গে অন্যান্য সরকারপ্রধানের দেখা হবে বলেও তিনি জানান।

রোহিঙ্গা ও মিয়ানমার নিয়ে থাইল্যান্ডে একটি অনানুষ্ঠানিক আলোচনায় অংশ নিতে থাই পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে ব্যাংকক যাচ্ছেন বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আমি কী বলবো, সেটি নির্ভর করবে সেখানে কী কথাবার্তা হয় তার ওপর। আমি আগে থেকে কিছু বলতে চাই না এবং সেটি ঠিকও হবে না।

তিনি আরও বলেন, আমাদের মূল বিষয় হচ্ছে যে ১৩ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আছে এবং আশ্রয় নিয়েছে, তাদের নিরাপত্তা ও অধিকারের সঙ্গে ফেরত নিতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com