1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

এক সপ্তাহ আগে মা হয়েছেন রাধিকা

  • আপডেট : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ১১.৩০ এএম
  • ৮৩ Time View

এক সপ্তাহ আগে মা হয়েছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভালোবাসাভরা ছবি শেয়ার করে তিনি তাঁর মা হওয়ার খবরটি জানান।

ছবির ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘জন্মের এক সপ্তাহ পর আমার প্রথম ওয়ার্কিং মিটিং। আবার বাচ্চাকে স্তন্যপান করাচ্ছি।’ ছবিতে দেখা গেছে, একদিকে সন্তানকে স্তন্যপান করাচ্ছেন নায়িকা। একই সঙ্গে ল্যাপটপে কাজে ব্যস্ত। 

জানা গেছে, কন্যাসন্তানের মা হয়েছেন রাধিকা। যদিও ছেলে না মেয়ে হওয়ার খবর রাধিকা জানাননি। রাধিকার বন্ধু সারা আফজল অভিনেত্রীর পোস্টে লিখেছেন, ‘আমার সবচেয়ে প্রিয় মেয়েরা।’ আর এতে স্পষ্ট যে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন রাধিকা।

এর আগে গেল অক্টোবরে বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবে ‘বেবি বাম্প’ প্রদর্শন করেছিলেন রাধিকা। তখনই জানা গিয়েছিল যে মা হওয়ার অপেক্ষায় আছেন তিনি। তার আগে ঘুণাক্ষরে টের পাওয়া যায়নি তার অন্তঃসত্ত্বা হওয়ার কথা। 

এ খবর তিনি আড়ালেই রেখেছিলেন। আচমকা বেবি বাম্প প্রদর্শন করে সবাইকে চমকে দিয়েছিলেন রাধিকা। আবার ঠিক মা হওয়ার খবর জানিয়ে সবাইকে চমকে দিলেন অভিনেত্রী।

২০১২ সালে রাধিকা ব্রিটিশ সংগীত পরিচালক বেনেডিক্ট টেলারকে বিয়ে করেছিলেন। রাধিকা তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলা পছন্দ করেন না। তাই তার ব্যক্তিগত জীবনের বিষয়ে সাধারণ মানুষ সেভাবে জানেন না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com