1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
Title :
নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি

জামিন পেয়েছেন আল্লু অর্জুন

  • আপডেট : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ১২.৩৩ পিএম
  • ৬৬ Time View

নিম্ন আদালত কর্তৃক ১৪ দিনের হেফাজতে পাঠানোর পর দক্ষিণী তারকা আল্লু অর্জুন তেলেঙ্গানা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন খবর প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে। 

আল্লুকে গ্রেপ্তার করে শুক্রবার বিকালে নিম্ন আদালতে হাজির করেছিল তেলঙ্গানা পুলিশ। এই আদালত অভিনেতার ১৪ দিনের জেল হেফাজতে নেওয়ার নির্দেশ দেন। এরপর হাইকোর্টের দ্বারস্থ হলে আল্লু অর্জুনের অন্তর্বর্তীকালীন জামিন আবেদন মঞ্জুর করে তেলেঙ্গানা হাইকোর্ট। জামিনের আগেই আল্লু অর্জুন হায়দরাবাদ সেন্ট্রাল জেলে পৌঁছান।

শুক্রবার সকালে জুবিলি হিলসের আল্লু অর্জুনকে তাঁর বাসা থেকে গ্রেপ্তার করে তেলঙ্গানা পুলিশ। গত সপ্তাহে পুষ্পা ২-এর প্রিমিয়ার শো-এর সময় হায়দরবাদে একটি সিনেমা হলে প্রবল ভিড় হয়। সেখানে পদপিষ্ট হয়ে মারা যান এক মহিলা। তাঁর নাবালক ছেলে গুরুতর জখম হয়। অভিযোগ ছিল, আগে থেকে না জানিয়ে আল্লু অর্জুন এবং তাঁর টিম হলে পৌঁছেছিল। তারকাকে দেখার জন্য প্রবল ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছিল।

হায়দরাবাদ পুলিশ আগেই জানিয়েছিল, সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষ, অর্জুন এবং তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা টিমের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫, ১১৮(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। মৃত মহিলার পরিবারের অভিযোগের ভিত্তিতেই চিক্কাদপল্লী থানায় এই মামলা রুজু করে পুলিশ। তদন্ত শুরু হয়। গোটা ঘটনার নেপথ্যে দায়ী যাঁরা, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছিলেন হায়দরাবাদ পুলিশের ডিসি।

আল্লু অর্জুনের গ্রেপ্তারের পর মৃত নারীর স্বামী জানিয়েছেন, আল্লু অর্জুনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নিতে চান তিনি। পদদলিত হয়ে তাঁর স্ত্রীর মৃত্যুর ঘটনায় আল্লুকে দায়ী করতে চান না তিনি। মৃতা রেবতির স্বামী ভাস্কর ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা ওইদিন সন্ধ্যা সিনেমা হলে গিয়েছিলাম, কারণ আমার ছেলে পুষ্পা সিনেমাটি দেখতে চাচ্ছিল। আল্লু অর্জুন ওইদিন হলে আসার পর যা ঘটেছে, এতে তাঁর কোনো দোষ নেই। আমি মামলা তুলে নিতে প্রস্তুত। আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হবে, এমন তথ্য পুলিশ আমাকে জানায়নি। হাসপাতালে বসে আমি টিভিতে খবরটি দেখেছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com