শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে বিএনপির ইতিহাস ৪টি আসনেই নিরঙ্কুশ বিজয় আগামীর প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান-কে বিজয়ী শুভেচ্ছা জানালেন সাংবাদিক নেতা জেমস আব্দুর রহিম রানা চট্টগ্রামের ১৬টি আসনে বেসরকারিভাবে বিএনপি বিজয়ী হয়েছে ১৪ টি আসনে আর জামাত বিজয়ী হয়েছে ২ টি আসনে কুমিল্লার ১১টি আসনের মধ্যে বিএনপির জয় ৮টি, জামায়াত-২, সতন্ত্র-১ দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশে পুরুষ প্রধানমন্ত্রী হতে যাচ্ছে তারেক রহমান: নিরঙ্কুশ জয়ের পথে বিএনপি! ‎ইসলামপুরে ধানের শীষের প্রার্থী সুলতান মাহমুদ বাবুর বড় জয় দুই শতাধিক আসনে বিএনপি, অর্ধশতাধিক আসনে জামায়াত এগিয়ে ঢাকা-১৫ আসনে জয়ী জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ২ হাজারের বেশি ভোটে ঢাকা-১১ এ নাহিদের জয় পঞ্চগড়-১ এ ধানের শীষের জয়, পিছিয়ে এনসিপির সারজিস

গ্রেফতার আল্লু অর্জুন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৮ Time View

তেলেগু সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেফতার করেছে ভারতের হায়দারাবাদ পুলিশ। হায়দারাবাদের ‘সন্ধ্যা থিয়েটার’-এ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

গত ৪ ডিসেম্বর হায়দারাবাদের ‘সন্ধ্যা থিয়েটার’-এ ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ারে পদদলিত হয়ে এক নারী ভক্তের মৃত্যু ঘটে।

এতে ওই নারীর পরিবার থানায় মামলা করেন। সে মামলার তদন্তে নেমেই পুলিশ গ্রেফতার করেছে অভিনেতাকে।

আল্লু অর্জুনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে অভিনেতাকে গ্রেফতার করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, নিহত ভক্তের নাম রেবতী। ঘটনার ওইদিন রেবতীর সঙ্গে ছিল তার ৮ বছর বয়সী ছেলে শ্রীতেজ।

ঘটনাস্থলে শ্রীতেজ গুরুতর আহত হলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৮ বছর বয়সী সে শিশু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS