1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

ভারত হাসিনাকে ফেরত না দিলেও বিচার চলবে: টবি ক্যাডম্যান

  • আপডেট : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ১২.১৫ পিএম
  • ৮৭ Time View

ভারত ফেরত না দিলেও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার চলবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। বুধবার (১১ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

টবি ক্যাডম্যান জানান, জুলাই-আগস্ট গণহত্যার বিচারে আন্তর্জাতিক মান মেনে চলা হচ্ছে। বলেন, এখানে নিশ্চিত করা হবে আন্তর্জাতিক মান ও ন্যায়বিচার, প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ারও সুযোগ রয়েছে।

চিফ প্রসিকিউটরের বিশেষ এই পরামর্শক বলেন, শেখ হাসিনাকে ফেরাতে ভারত কী করবে জানি না। তবে ভারত যদি ফেরত নাও দেয় তাহলে তার অনুপস্থিতিতেই বিচার চলবে। ভারত গণতান্ত্রিক দেশ ও আইনের শাসনে বিশ্বাস করলে শেখ হাসিনাকে ফেরত দেবে বলেও মন্তব্য  করেন টবি ক্যাডম্যান।

প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধে যখন জামায়াত নেতাদের বিচার শুরু হয় ঠিক ১০ বছর আগে, তখন টবি ক্যাডম্যানকে আইনজীবী নিয়োগ দিয়েছিল জামায়াত। কিন্তু সেই সময় তাকে বাংলাদেশে ঢুকতে দেয়নি শেখ হাসিনার সরকার। তবে আগস্ট পরবর্তী পরিস্থিতির পর সেই টবি ক্যাডম্যানই জুলাই-আগস্ট গণহত্যার প্রসিকিউশন টিমের অন্যতম নায়ক। বুধবার (১১ ডিসেম্বর) প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন ব্রিটিশ এই আইনজীবী। বর্তমানে এ ট্রাইব্যুনালে চারটি মামলায় শেখ হাসিনাসহ ৭২ জনের বিচার চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com