1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

এশিয়ায় নিম্নমুখী চালের বাজার

  • আপডেট : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২, ১০.০৫ এএম
  • ১৬৬ Time View

এশিয়ার বাজারে চাহিদার তুলনায় চালের সরবরাহ বেড়েছে। এতে খাদ্যপণ্যটির  এতে খাদ্যপণ্যটির রফতানি মূল্য এ সপ্তাহে কিছুটা কমেছে। বিশেষ করে ভারত ও ভিয়েতনামের চালের রফতানি মূল্য পড়তির দিকে রয়েছে। যদিও সরবরাহ বৃদ্ধির পাশাপাশি নতুন ক্রয়াদেশের পরিমাণও বাড়ছে। চীন, বাংলাদেশ, ইরান ও শ্রীলংকা থেকে আসন্ন মাসগুলোয় নতুন ক্রয়াদেশ আসার সম্ভাবনা দেখছেন দেশ দুটির রফতানিকারক প্রতিষ্ঠানগুলো। খবর রয়টার্স।

বর্তমানে চালের শীর্ষ রফতানিকারক দেশ ভারত। চলতি সপ্তাহে দেশটি থেকে ৫ শতাংশ ভাঙা সেদ্ধ চাল টনপ্রতি ৩৬১-৩৬৫ ডলারে বিক্রি হয়েছে। যেখানে আগের সপ্তাহে ছিল ৩৬৪-৩৬৮ ডলারে। সরবরাহ বৃদ্ধির পাশাপাশি এ সময়ে ডলারের বিপরীতে রুপির দরপতনও হয়েছে। যে কারণে রফতানি মূল্য কমেছে।

ভারতের দক্ষিণাঞ্চলীয় অন্ধ্র প্রদেশের কাকিনাডাভিত্তিক এক রফতানিকারক জানান, বর্তমানে এশিয়ার বাজারে চালের ভালো চাহিদা। কয়েক সপ্তাহজুড়ে সরবরাহও বাড়ছে। কিন্তু তা সত্ত্বেও রুপির দরপতনে দাম কমে যাচ্ছে।

অন্যদিকে ভিয়েতনামের চালের রফতানি মূল্যও আগের সপ্তাহের তুলনায় কমেছে। দেশটিতে এখন খাদ্যপণ্যটির পর্যাপ্ত সরবরাহ রয়েছে। মূলত মেকং ডেল্টা এলাকার আবাদের প্রায় ৯০ শতাংশ ধানই সংগ্রহ করে ফেলেছে সেখানকার কৃষকরা। যে কারণে দেশটিতে এখন চালের সরবরাহ বাড়ছে। যার প্রভাব পড়েছে দামের ওপর। বৃহস্পতিবার প্রতি টন ৫ শতাংশ ভাঙা চালের টনপ্রতি বিক্রি মূল্য ধরা হয় ৪১৫ ডলার। যেখানে আগের সপ্তাহে টনপ্রতি দাম ছিল ৪২০-৪২৫ ডলারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com