সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদের ছুটি শেষ, কাল থেকে খুলছে অফিস-আদালত পারমাণবিক স্থাপনায় হামলা হলে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের তিন বিভাগে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের পেট্রোল পাম্পে জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে পাম্পগুলো বন্ধ হওয়ার আশংকা মালিক সমিতির প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ইসরাইলে ইরানের সরাসরি হামলা হরমুজ প্রণালী খুলতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, ইরানকে ট্রাম্পের হুমকি স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির কর্মসূচি জানালেন রিজভী স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান চট্টগ্রামগামী ট্রেনের ধাক্কা, কুমিল্লায় বাস দুর্ঘটনায় ১২ জন নিহত মাধবপুরে পিকআপ উল্টে খালে নারী-শিশুসহ ৪জন নিহত

দিনাজপুরে রেলের চোরাই সংযোগ ক্লিপসহ একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ১৩২ Time View

দিনাজপুরঃ– দিনাজপুর রেলওয়ে থানা পুলিশ সদর উপজেলার কাউগাঁ এলাকায় অভিযান চালিয়ে ৯০ পিচ টু.আর.সি রেলের সংযোগ ক্লিপ সহ ইসমাইল নামে একজনকে গ্রেফতার করেছে।

শুক্রবার (২২ এপ্রিল) দিবাগত রাতে দিনাজপুর সদর উপজেলার কাউগাঁ এলাকায় জি,আর,পি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ইসমাইলের মুদির দোকানে অভিযান চালায়। অভিযান চলাকালে তার দোকানে তল্লাশি করে ৯০ পিচ টু.আর.সি রেলের সংযোগ ক্লিপ পাওয়া যায়। এ সময় তাকে গ্রেফতার করা হয়।

ইসমাইল দীর্ঘদিন ধরে মুদি দোকানের পাশাপাশি রেলওয়ের চোরাইকৃত মালামাল ক্রয় এবং বিক্রয় করে আসছিল। ইসমাইল ওই এলাকার মোবারক হোসেনের ছেলে ।

দিনাজপুর রেলওয়ে জি.আর.পি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এরশাদুল হক ভ‚ইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইসমাইল সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা নং- ০৩- তাং-২৩/০৪/২০২২। দুপুরে আদালতে চালান দেয়া হলে বিচারক তাকে জেল হাজতে প্রেরন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS