মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দেশে শান্তি-শৃঙ্খলা নেই: মোমিন মেহেদী কালিয়ায় ”আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ” বেগম রোকেয়া দিবস উপলক্ষে বর্ণঢ্য র্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার ও লালমনিরহাট সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বকেয়া ফি–চার্জে প্রার্থীতা বাতিল হবে না, জানালো বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উদযাপন ময়মনসিংহে বেগম রোকেয়া দিবসে অদম্য নারীদের সংবর্ধনা প্রদান বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ‘২৪তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০২৫’ উপলক্ষে সংবাদ সম্মেলন আগামীকাল ১০ ডিসেম্বর সকাল ১১টায় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ, ২০২৫ উদযাপন করছে জাতীয় রাজস্ব বোর্ড নারীর স্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনী দ্রুত পাশের দাবিতে আলোচনা সভা রাষ্ট্রীয় ন্যারেটিভের অপব্যবহার, “জঙ্গি অভিযান” নাটক এবং বিচারহীনতার বিরুদ্ধে সত্য উদঘাটন ও ন্যায়বিচারের দাবি

চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ডিপোতে মাশুল বাড়ালো বিকডা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ৩০০ Time View

এম. মতিন, চট্টগ্রাম প্রতিনিধি। 
জ্বলানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে গণপরিবহনে ভাড়া ও চট্টগ্রাম বন্দর থেকে পণ্য ডেলিভারির খরচ বাড়ালো কন্টেইনার ডিপোর মালিকরা। আর এর সাথে ওজন মাপার মাশুলও বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপোস অ্যাসোসিয়েশন (বিকডা)
ফলে প্রতিটি ২০ ফুট দৈর্ঘ্যের কন্টেইনারের পরিবহন চার্জ ৩০০ টাকা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪১৫ টাকা। ৪০ ফুট দৈর্ঘ্যের কন্টেইনার পরিবহন ৫৩০ টাকা বেড়ে ঠেকেছে দুই হাজার ৮৩০ টাকাতে। কন্টেইনার ওঠা-নামার চার্জ ৮০ টাকা বাড়িয়ে করা হয়েছে ৪২৫ টাকা।
আমদানি পণ্য কন্টেইনার থেকে খালাস চার্জ ১ হাজার ২৪ টাকা বাড়িয়ে করা হয়েছে নয় হাজার ৭৫৪ টাকা। ৪০ ফুট দৈর্ঘ্যের কন্টেইনার দুই হাজার পাঁচ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ২৫৫ টাকা।
প্রতি ২০ ফুট দৈর্ঘ্যের রপ্তানি পণ্য কন্টেইনারে বোঝাই করতে এখন ৯৫২ টাকা অতিরিক্ত গুণে দিতে হবে পাঁচ হাজার ১৪০ টাকা। ৪০ ফুট দৈর্ঘ্যের কন্টেইনারের জন্য এই খরচ এক হাজার ২৭০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৭৯০ টাকাতে।
এছাড়া প্রতি ২০ ফুট এবং ৪০ ফুট কন্টেইনার ওজন মাপার মাশুল বাড়িয়ে পূর্বের এক হাজার ১৫০ টাকার এই মাশুল এখন দিতে হবে বর্তমানে এক হাজার ৪১৫ টাকা।
ব্যবসায়ীরা জানান, মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্তের নেতিবাচক প্রভাব পড়বে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম আরও বৃদ্ধি পাবে এই সিদ্ধান্তের কারণে।
এ বিষয়ে বিকডা মহাসচিব রুহুল আমিন শিকদার বলেন, ‘ডিজেলের দাম বৃদ্ধি করেছে সরকার। যার কারণে ডিপোগুলোর পাঁচটি সেবায় ২৩ শতাংশ মূল্য বাড়ানো হয়েছে। এগুলো হলো- কন্টেইনারের পরিবহন চার্জ, আমদানি পণ্য কন্টেইনার থেকে খালাস চার্জ, রপ্তানি পণ্য কনটেইনারে বোঝাই চার্জ, কন্টেইনারের ওজন মাপার চার্জ ও লিফট অন-অফ চার্জ বাড়ানো হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS