মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর মিরপুর মহিলা শাখার স¤প্রসারিত প্রাঙ্গনের উদ্বোধন ও গ্রাহক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৩৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর মিরপুর মহিলা শাখার স¤প্রসারিত প্রাঙ্গনের উদ্বোধন ও গ্রাহক সমাবেশ ২০ নভেম্বর ২০২৪, বুধবার শাখাপ্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একেএম মাহবুব মোরশেদ।

অনুষ্ঠানে গ্রাহক ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে বক্তব্য দেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি-এর আইন অনুষদের ডিন প্রফেসর সৈয়দ সরফরাজ হামিদ, পিএইচডি, তানযীমুল উম্মাহ মাদরাসার প্রিন্সিপাল আলাউদ্দিন আযাদ, ইসলামী ব্যাংক কার্ডিয়াক হাসপাতালের চিফ সার্জন ডাঃ এস এম জাকির খালেদ, এ প্লাস গ্র“পের ম্যানেজিং ডাইরেক্টর তৌহিদা আকতার ও গ্রামীণ ডিস্ট্রিবিউশনের জেনারেল ম্যানেজার তাসরিন আকতার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও মিরপুর মহিলা শাখাপ্রধান দিলশাদ পারভীন। এ সময় শাখার কর্মকর্তা, গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS