1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
Title :
নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর

সিলেট নগরীতে ভোর বেলায় হঠাৎ জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর ঝটিকা মিছিল

  • আপডেট : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৯.৩৪ পিএম
  • ৮৮ Time View

সিলেট প্রতিনিধি : সিলেট নগরীতে ভোর বেলায় হঠাৎ জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর ঝটিকা মিছিল দিয়েছে একদল তরুণ। সোমবার (১৮ নভেম্বর ২৪ইং) সকালে ১৫/২০ জনের একদল তরুণ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পক্ষে শ্লোগন দিয়ে থাকে।


এছাড়া ছাত্র বিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ও অন্তর্বরতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্লোগান দেয়া হয়।
সোমবার (১৮ নভেম্বর ২৪ইং) সকাল ৭ টায় নগরের দরগাহ গেইট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে চৌহাট্টা এলাকায় গিয়ে  শেষ হয়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম সিলেটে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ শ্লোগানে মিছিল হলো।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মিছিলে ১৫/২০ তরুণ অংশ নেন। তাদের প্রায় সকলের মুখেই মাস্ক পরিহিত ছিলো। দরগাহ  গেইট থেকে মিছিল শুরু করে চৌহাট্টা আসার আগেই ব্যনার গুটিয়ে ছত্র-ভঙ্গ হয়ে যান মিছিল কারীরা। শ্লোগান শুনে মিছিলটি ছাত্রলীগের বলে মনে হয়েছে বলে জানান একাধিক প্রত্যক্ষদর্শী।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মিছলটির ছবি ও ভিডিও চিত্রে ছাত্রলীগের পদদারী বা পরিচিত কোন নেতাকে  দেখা যায়নি।


মিছিলকারীরা হাতে একটি ব্যানার নিয়ে মিছিলে অংশ নেয়। ব্যানারে লেখা ছিলো- সিলেটের মাটি শেখ হাসিনার ঘাটি,অবৈধ আইসিটি কোর্ট জনগন মানে না, গণহত্যাকারী খুনি ইউনুসের ফাঁসি চাই। ব্যানারের একপাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও অন্য পাশে শেখ হাসিনার ছবি ছিলো। এছাড়া  জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শ্লোগানও লেখা ছিলো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com