1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
Title :
Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব

ঢাকা রেসিডেন্সিয়ালের শিক্ষার্থীদের বিক্ষোভ

  • আপডেট : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ২.৫৯ পিএম
  • ৭৭ Time View

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের পদত্যাগ, ভর্তি পরীক্ষা বাতিলসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। আজ রোববার (১৭ নভেম্বর) সকাল ১০টা থেকে তারা গণভবনের বিপরীতে সড়কে অবস্থান নিয়েছে। বিক্ষোভের কারণে দুই পাশের সড়ক বন্ধ হয়ে গেছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, শিক্ষার্থীরা এখনও সড়ক অবরোধ করে আছে এবং তাদের বোঝানোর চেষ্টা চলছে। অতিরিক্ত পুলিশ ফোর্স সেখানে পাঠানো হয়েছে এবং তাদের দাবির বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।

শিক্ষার্থীরা আগেই কর্মসূচি ঘোষণা করেছিল এবং সে অনুযায়ী আজ সকাল ১০টায় তারা স্কুলের সামনে বিক্ষোভ শুরু করে। পরে তারা সড়ক অবরোধ করে। এর ফলে আসাদ গেট থেকে গাবতলী যাওয়ার পথে যান চলাচল বন্ধ রয়েছে, যা শতশত মানুষকে ভোগান্তিতে ফেলেছে।

আলী ইফতেখার হাসান বলেন, পুলিশ প্রায় দেড় ঘণ্টা ধরে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করছে, কিন্তু তারা এখনও সড়ক ছাড়েনি। আন্দোলনকারীরা অধ্যক্ষের পদত্যাগ এবং ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে অবস্থান করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com