দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১১ নভেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩৩ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, সোমবার মনোস্পুল পেপারের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১৬ টাকা ৫০ পয়সা বা ১১ দশমিক ৬০ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।