1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২০ মে ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে রংপুর ডেইরী অ্যান্ড ফুড প্রোডাক্টস সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ঢাকা ব্যাংক সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুসলিম পরিচয়ে বসবাসকারীগণসহ দুর্বল জনগণের উপরনির্যাতন অবসানের লক্ষ্যে মহাসত্যের ভিত্তিতে ঐক্যবদ্ধ হউন ল্যাবরেটরিয়ানদের মহামিলন ২০২৬ দিনাজপুরে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত বীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা’র উদ্বোধন আন্তর্জাতিক স্বীকৃতির ধারাবাহিকতায় “Best Ecotourism Friendly Resort 2026” অর্জন করলো Arunima Resort Golf Club (ARGC) “ক্যাপচার দ্য ফিউচার”- আয়োজনে তরুণদের স্বপ্ন দেখাচ্ছে ভিভো বাংলাদেশ প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে নতুন অপো এ৬সি

এনবিএর আয়োজনে সংবাদ উপস্থাপকদের ‘মাস্টারিং দ্য পাওয়ার অব ভয়েস’ কর্মশালা শুরু

  • আপডেট : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ১০.১২ পিএম
  • ১৩৬ Time View

দেশের বিভিন্ন সম্প্রচার মাধ্যমে কর্মরত সংবাদ উপস্থাপকদের নিয়ে শুরু হয়েছে ‘মাস্টারিং দ্য পাওয়ার অব ভয়েস’ কর্মশালা। আজ শুক্রবার (১ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলামোটরে এফবিএস হলরুমে শুরু হয় এই কর্মশালা।  বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ও রেডিওর সংবাদ উপস্থাপকদের সংগঠন নিউজ ব্রডকাস্টারস অ্যালায়েন্স অব বাংলাদেশ-এনবিএ আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন সংবাদ উপস্থাপক ও এনবিএ উপদেষ্টা কাওসার মাহমুদ।

টিভিসি, ওভিসি, ডকুমেন্টরি, কমার্শিয়াল ভয়েস ওভার এবং স্টুডিও সেশনে কীভাবে কণ্ঠের কাজ করতে হয়, এই বিষয়গুলো নিয়ে সাজানো হয়েছে ‘মাস্টারিং  দ্য পাওয়ার অব ভয়েস’ কর্মশালা।  ছয় সপ্তাহব্যাপী এই কর্মশালায় ১০টি সেশন অনুষ্ঠিত হবে৷ প্রতি শুক্রবার বিকেল ৪টায় শুরু হয়ে চলবে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত। একদিনে দুজন প্রশিক্ষক দুটি সেশনে প্রশিক্ষণ দেবেন। 

‘মাস্টারিং দ্য পাওয়ার অব ভয়েস’ কর্মশালার সেশনগুলোয় প্রশিক্ষণ প্রদান করবেন শারমিন লাকি, রাহবার খান, কাওসার মাহমুদ, লতিফুন মতিন মিঠু, সাগর সেন, মেখলা সরকার ও শৈব তালুকদার। 

এনবিএর প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান জাহিদ জানান, কর্মশালা শেষে সার্টিফিকেটের পাশাপাশি অংশগ্রহণকারীদের ভয়েস স্যাম্পল সংগ্রহ করে গড়ে তোলা হবে ভয়েস ব্যাংক, যা বিভিন্ন এজেন্সি ও প্রতিষ্ঠানের কাছে সরবরাহ করা হবে। ফলে এই কর্মশালার মাধ্যমে সংবাদ উপস্থাপনা ছাড়াও অন্যান্য সেক্টরেও নিজেদের কর্মক্ষেত্র গড়ে তোলার সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা। এই কর্মশালায় বাংলাদেশের বেসরকারি টেলিভিশন ও রেডিওর ৭০ এর বেশি পেশাদার সংবাদ উপস্থাপক অংশগ্রহণ করছেন।

কর্মশালার শুভসূচনায় বক্তব্য দেন এনবিএ সভাপতি সাকলাইন রাসেল, সাধারণ সম্পাদক রাইসুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আশিক তমাল। এ ছাড়া উপস্থিত ছিলেন এনবিএর সম্মানিত উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক জাভেদ কারদার, সহসভাপতি মোহাম্মদ ইমতিয়াজ, সহসভাপতি নাজনীন আক্তার, দপ্তর সম্পাদক মামুন উর রশীদ, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক রঞ্জু ইফতেখার, আইন সম্পাদক পারভীন মিতু, স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক আতিকুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক হাফিজ খন্দকার, নির্বাহী সদস্য রুপা নূরসহ অনেকেই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com