1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

আরও ৫ সদস্য নিয়োগ দিলো পিএসসি

  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ৮.০০ পিএম
  • ১৩৭ Time View
PSC

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য নিয়োগ পেয়েছেন আরও পাঁচ বিশিষ্ট ব্যক্তি। সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে তথ্যটি জানানো হয়েছে।

সদস্য পদে নিয়োগ পাওয়াদের মধ্যে রয়েছেন- ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. জালাল উদ্দিন, এ এস এম গোলাম হাফিজ, মো. জহিরুল ইসলাম ভূঁইয়া, ড. চৌধুরী সায়মা ফেরদৌস ও ড. এম সোহেল রহমান।

সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী নিয়োগপ্রাপ্তরা দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর বা তাদের ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে, সেই সময় পর্যন্ত এ পদে বহাল থাকবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান। ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এরপর গুরুত্বপূর্ণ পদগুলোতে পরিবর্তন আনে এ সরকার। অনেককে বাধ্যতামূলক অবসর, ওএসডি বা কম গুরুত্বপূর্ণ জায়গায় বদলি করা হয়। কোনো কোনো পদের কর্মকর্তারা পদত্যাগ করেন।

গত ৮ অক্টোবর সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের ১২ জন সদস্য পদত্যাগ করেন। পর দিন ৯ অক্টোবর পিএসসির নতুন চেয়ারম্যান নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম।

একই সঙ্গে ওইদিন মো. সুজায়েত উল্লাহ, ড. মো. নাজমুল আমিন মজুমদার, ড. মো. আমিনুল ইসলাম এবং ড. নুরুল কাদির পিএসসির সদস্য হিসেবে নিয়োগ পান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com