1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
Title :
ডিএসইতে সর্বোচ্চ দর হারাল লংকাবাংলা ফাইন্যান্স, কমেছে ১৩.৪৭ শতাংশ পুঁজিবাজারে ডেরিভেটিভস লেনদেন চালুর উদ্যোগ ঐতিহাসিক: বিএসইসি চেয়ারম্যান চৌদ্দগ্রামে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ৬ গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতা প্রতিরোধে বনানীজুড়ে রাতদিন মাঠে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১ কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুমিল্লা সীমান্তে ১০ বিজিবির অভিযানে ১০ লাখ টাকার চোরাচালানী মালামাল উদ্বার সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের একটি বিশ্বস্ত কণ্ঠস্বর— বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এইচ.ই. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা বিস্ফোরণ

পুঁজিবাজার সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দিল ইউএস এসইসি

  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ৭.২৯ পিএম
  • ১৫৬ Time View

পুঁজিবাজারে বিদ্যমান আইনকানুনের যথাযথ পরিপালন নিশ্চিতকরণ, কার্যকর সার্ভেইল্যান্স ও এনফোর্সমেন্ট কৌশল, বিনিয়োগ শিক্ষা ও পারস্পারিক সহযোগিতা বৃদ্ধিকরণসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ সেশন পরিচালনা করেছেন বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্র সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ভবনে বিশ্বব্যাংক ও ইউএস এসইসি এর যৌথ উদ্যোগে ‘ইন্ডাস্ট্রি ডে’ শীর্ষক সেশনে এসব বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিএসইসির জনসংযোগ কর্মকর্তা ও মুখপাত্র (অতিরিক্ত দায়িত্ব) মো. মোহাইমিনুল হক স্বাক্ষিরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে।

অনুষ্ঠান পরিচালনা করেন এবং বক্তব্য রাখেন ইউএস এসইসির রিস্ক স্ট্রাটেজিস্ট মিস্টার নীতিশ বাহাদুর, ইউএস এসইসির অ্যাসোসিয়েট ডিরেক্টর মিস্টার পাউল গামাগে। এসময় যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা ইউএস এসইসির কর্মপদ্ধতিসহ বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করা হয়।

সেশনে ডিএসই, সিএসই, সিডিবিএল, সিসিবিএল, বিআইসিএম, বিএএসএম, বিএমবিএ, এএএমসিএমএফ, এসিআরএবি, বিএনপিএলসি, বিসিপিইএবি, বিএমবিএ, এসিআরএবি, বিএপিএলসি, সিএমএসএফ, আইসিবি এবং দেশের পুঁজিবাজারে কর্মরত ডিএসই ও সিএসইর ট্রেড হোল্ডার্স, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মার্চেন্ট ব্যাংকার্স, ক্রেডিট রেটিং কোম্পানিজ, ফান্ড ম্যানেজার, সিকিউরিটিস কাস্টোডিয়ান, মিউচুয়াল ফান্ড কাস্টোডিয়ান, ট্রাস্টি অফ অল্টারনেটিভ ফান্ড, ট্রাস্টি অফ ডেবিট সিকিউরিটিস প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

বাংলোদেশের পুঁজিবাজারের মধ্যস্ততাকারীসহ বিভিন্ন অংশীজনদের ভূমিকা কী হওয়া উচিত এবং যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারের প্রেক্ষিতে অংশীজনরা কী ভূমিকা রাখছেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচকবৃন্দ বাংলাদেশের পুঁজিবাজার আগামীতে আরও ভালো করবে বলে সেশনে আশাবাদ ব্যক্ত করেন।

গত ২৭ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত চারদিন ব্যাপী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি), বাংলাদেশ ব্যাংক ও ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দদের অংশগ্রহণে বিএসইসি, বিশ্বব্যাংক ও ইউএস এসইসির যৌথ উদ্যোগের ‘কনফারেন্স ও এনহ্যানসিং সিকিউরিটিস রেগুলেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। গত ৩০ অক্টোবর উক্ত কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন বিএসইসি’র কমিশনার মু. মোহসিন চৌধুরী। এছাড়াও বিশ্বব্যাংকের সিনিয়র ফিন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট মিজ শ্যারন কেলি, ইউএস এসইসির অ্যাসোসিয়েট ডিরেক্টর মিস্টার পাউল গামাগে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

চারদিন ব্যাপী অনুষ্ঠিত উক্ত কর্মশালায় ইউএস এসইসি এররিস্ক স্ট্রাটেজিস্ট মিস্টার নীতিশ বাহাদুর , ইউএস এসইসির অ্যাসোসিয়েট ডিরেক্টর মিস্টার পাউল গামাগে, ব্রাঞ্চ চিফ মিস্টার টম স্বীর, সিনিয়র স্পেশাল কোনসেল মিস্টার সেলেস্তে ম. মারফি বিশেষ করে পুঁজিবাজারে বিদ্যমান আইনকানুনের যথাযথ পরিপালন নিশ্চিতকরণ, কার্যকর সার্ভেইল্যান্স ও এনফোর্সমেন্ট কৌশল, বিনিয়োগ শিক্ষা ও পারস্পারিক সহযোগিতা বৃদ্ধিকরণসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ সেশন পরিচালনা করেছেন।

এধরণের আয়োজনের মাধ্যমে দেশের অর্থনীতি ও পুঁজিবাজারের সাথে সম্পৃক্ত বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সক্ষমতা বৃদ্ধি পাবে যা দেশের পুঁজিবাজারের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সহায়ক হবে বলে আশা করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com