1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
Title :
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় ন্যাশনাল ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম ইউটিলিটি-গ্রেড গ্রিড-ফর্মিং স্মার্ট স্ট্রিং ইনভার্টার ও এনার্জি স্টোরেজ সিস্টেম নিয়ে এল হুয়াওয়ে ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত শিক্ষার্থী অর্থায়নে সহযোগিতা জোরদারে কমিউনিটি ব্যাংক ও স্প্লিটপে বাংলাদেশ’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর টাঙ্গাইলে অবহেলিত প্রাণিদের সুরক্ষায় ‘প্রাণিকল্যাণ পরিষদ’-এর আত্মপ্রকাশ প্রথম টেস্টের প্রথম ইনিংস: ৫৩ ওভারে ১৯৮ রানেই থামল অস্ট্রেলিয়া সিলেটে বাড়িওয়ালা মালিক দম্পতি খুন, অন্তরালে গৃহকর্মীর প্রেম

বিনিয়োগকারীদের প্রণোদনা দিতে সরকারের সঙ্গে বসবে বিএসইসি

  • আপডেট : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ৫.৪৬ পিএম
  • ১৮১ Time View

শিগগিরই অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনায় বসবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ক্ষুদ্র বিনিয়োগকারীদের কীভাবে প্রণোদনা দেওয়া যায় সেটা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) আগারগাঁওয়ে বিএসইসি ভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

বিএসইসি চেয়ারম্যান বলেন, ফ্লোর প্রাইসের কারণে বিদেশি বিনিয়োগকারীরা অনেকটাই সরে গেছে। আমরা তাদের ফিরিয়ে আনতে কাজ করছি। নিরাপদ বাজার গড়ে তুলতে কমিশন কাজ করছে। পুঁজিবাজারের উন্নয়নে খুব শিগগিরই অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনায় বসবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

তিনি বলেন, বাজারে তারল্য বাড়াতে আমরা সরকারের সঙ্গে আলোচনা করব। আইসিবি সরকার থেকে ফান্ড নিয়ে কাজ করবে। এ বিষয়ে আমরা তাদের সঙ্গে কথা বলব। ক্ষুদ্র বিনিয়োগকারীদের কীভাবে প্রণোদনা দেওয়া যায় সেটা নিয়ে আলোচনা হবে।

তিনি বলেন, মার্কেটের ডেপথ কীভাবে বাড়ানো যায়, সেটা নিয়ে আমরা কাজ করছি। সরকারি এবং বহুজাতিক কোম্পানিকে বাজারে আনার কাজ করছি। বাজারে ভালো কোম্পানি এলে বাজারের গভীরতা বাড়বে।

তিনি আরও বলেন, আমরা কমপ্লায়েন্সের ক্ষেত্রে কোনো ছাড় দেব না। শুধু পুঁজিবাজার নয়, পুরো রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। পুঁজিবাজার আগের বাজারের চেয়ে অনেক বেশি সমৃদ্ধ হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com