1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

সাবেক এমপি এএনএম ইউসুফের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ৮.২৭ পিএম
  • ২০৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ সাবেক জাতীয় নেতা, ঢাকা মেট্রোপলিটান আইনজীবী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, অসংখ্য শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পৃষ্টপোষক আলহাজ্ব এএনএম ইউসুফ এর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের জুনিয়রবৃন্দের উদ্যোগে আজ সোমবার বিকালে ঢাকা মেট্রোপলিটান আইনজীবী সমিতির মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


মেট্রো বারের এডহক কমিটির আহ্বায়ক এড. শাহ ইলিয়াস রতনের সভাপতিত্বেএবং সমন্বয়ক এড গোলাম সাবের চৌধুরীর সঞ্চালনায় আলোচনায় অংশ গ্রহণ করেন মরহুমের পুত্র, অত্র বারের সাবেক সভাপতি,বিএনপির কেন্দ্রীয় নেতা এড আবেদ রাজা,বারের এডহক কমিটির সদস্য সচিব এড হনুফা রাজিয়া কোহিনূর, আরিজ আহমদ,মোতাহার হোসেন লিটন, সাবেক সম্পাদক হাফিজুর রহমান পাটোয়ারী,মুহিবুর রহমান মিহির,বজলু মিয়া,সাইদুর রহমান, আল মামুন,ফখরুল হোসেন,নির্ঝর কুমার সুতার,মোশাররফ হোসেন, মরহুমের দৌহিত্র ব্যারিষ্টার জাবেদ পুলক প্রমুখ।


বক্তাগণ মরহুমকে শিক্ষা ও সমাজসেবায কিংবদন্তি আখ্যায়িত করে বলেন, তাঁর প্রতিষ্ঠিত ঢাকা মেট্রোপলিটান আইনজীবী সমিতি,কুলাউড়া কলেজ, লংলা আধুনিক কলেজ, ফুলতলা সাগরনাল শাহ নিমাত্রা কলেজ, ইউসুফ-গণী আদর্শ কলেজ, শ্রীপুর-সিংগুড়- শাহজালাল উচ্চ বিদ্যালয় সমূহ, ইউসুফ-গণী শিশু সদন ও জুনিয়র স্কুল, সাগরনাল কলাবাড়ী জামে মসজিদ, রসুলপুর (ঢুলিপাড়া) জামে মসজিদ, নবীনগর ঈদগাহ্সহ অন্যান্য প্রতিষ্ঠান সগৌরবে মরহুমের স্মৃতিকে জাগিয়ে রেখেছে।


উল্লেখ্য,অসংখ্য শিক্ষা, ধর্মীয়, সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা, পৃষ্ঠপোষক ও উপদেষ্টা অ্যাডভোকেট এ.এন.এম ইউসুফ ৯১ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে ২০০৯ সালে ঢাকায় ইন্তেকাল করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com