1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

কৃষিঋণ পুনঃতফসিলের সুযোগ ডাউন পেমেন্ট ছাড়াই

  • আপডেট : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২, ১০.৫৯ পিএম
  • ২১৮ Time View

স্বল্প মেয়াদী কৃষিঋণে ডাউন পেমেন্ট ছাড়াই তিন বছরের জন্য পুনঃতফসিল করার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশীয় বাজারে পণ্যের মূল্য বৃদ্ধি রোধ করতে এবং উৎপাদন কার্যক্রম গতিশীল করতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাম্প্রতিক বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে আর্ন্তজাতিক বাজারে বিভিন্ন কৃষিজ উপকরণের মূল্য এবং পরিবহন ব্যয় বৃদ্ধি পাওয়ায় এর আমদানি মূল্য বেড়েছে। দেশের অভ্যন্তরীণ বাজারে কৃষি পণ্যের মূল্য বৃদ্ধি রোধে এ খাতের উদ্যোক্তাদের উৎপাদন কার্যক্রমে আরও গতিশীলতা আনা প্রয়োজন। এমন পরিস্থিতিতে, কৃষি খাতের উদ্যোক্তাদের ঋণ পরিশোধ সহজতর করা এবং স্বাভাবিক ঋণ প্রবাহ বজায় রাখতে স্বল্পমেয়াদি কৃষি ঋণ পুনঃতফসিলিকরণের ক্ষেত্রে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ডাউন পেমেন্ট গ্রহণের শর্ত শিথিল করে স্বল্পমেয়াদি কৃষি ঋণ পুনঃতফসিলের তারিখ থেকে ছয় মাস গ্রেস পিরিয়ডসহ সর্বোচ্চ ৩ বছর মেয়াদে পুনঃতফসিল করা যাবে। ক্ষেত্র বিশেষে বিনা ডাউন পেমেন্টেও এ ধরনের ঋণ পুনঃতফসিল করা যাবে।

এতে বলা হয়েছে, ঋণ পুনঃতফসিলের পর এ খাতের ঋণগ্রহীতাদের কোনো অর্থ নতুনভাবে জমা ছাড়াই পুনরায় নতুন ঋণ দেওয়া যাবে। সার্টিফিকেট মামলা চলাকালীন সময়ে গ্রাহকের সঙ্গে সমঝোতার (সোলেনামা) মাধ্যমে সার্টিফিকেট মামলা স্থগিত বা নিষ্পত্তি করে ঋণ পুনঃতফসিল করা যাবে। এর আগে পুনঃতফসিল করা স্বল্পমেয়াদি কৃষি ঋণের ক্ষেত্রেও নতুন এ সুবিধা প্রযোজ্য হবে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, নতুন এ নির্দেশনা আজ থেকেই কার্যকর হবে এবং চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। কৃষি ঋণ সংক্রান্ত অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com