1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
Title :
টাঙ্গাইলে ৫০ বছর পর ‘কুমার খালীর চর’ মঞ্চস্থ প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি এসএমই মেলা-২০২৬ এ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন দেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জি ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার; যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স  বন্দরের রাজস্ব আদায় ও পেমেন্ট অটোমেশনে ট্রাস্ট ব্যাংক ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগ ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’ উদ্বোধন Price Sensitive Information of Trust Bank PLC. শেয়ার লেনদেনে টি+১ ব্যবস্থা চালু করায় বিএসইসিকে কৃতজ্ঞতা জানাল ডিবিএ ২৯ ডিসেম্বর ফার কেমিক্যালের এজিএম, সভা হবে হাইব্রিড পদ্ধতিতে

বুয়েট ভর্তিতে পদার্থ-রসায়নে ৯৩ শতাংশ নম্বরের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট

  • আপডেট : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২, ৫.৩৪ পিএম
  • ২২১ Time View

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এইচএসসি বা সমমান পরীক্ষায় পদার্থবিদ্যা ও রসায়নের প্রতিটিতে অন্তত ৯৩ শতাংশ নম্বর পেতে হবে। ভর্তিচ্ছুদের ওপর আরোপিত এমন শর্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।

মঙ্গলবার আইনজীবী মো. ইউনুস আলী আকন্দ জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদনটি করেন। বুয়েটের ভর্তি পরীক্ষায় এ বছর মাত্র ২০ হাজার আবেদনকারীকে সুযোগ দেওয়ার বিষয়েও চ্যালেঞ্জ করা হয়েছে এই রিটে। আবেদনে তিনি গত ১৬ এপ্রিল দৈনিক প্রথম আলোতে প্রকাশিত বুয়েটের বিজ্ঞাপন স্থগিত করতে হাইকোর্টকে অনুরোধ করেন।

আইনজীবী ইউনুস জানান, আজ বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।

পিটিশনের উদ্ধৃতি দিয়ে ইউনুস আলী আকন্দ বলেন, বিজ্ঞাপন অনুযায়ী একজন শিক্ষার্থীকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পদার্থবিদ্যা ও রসায়নে মোট ৪০০ নম্বরের মধ্যে ৩৭২ নম্বর পেতে হবে বুয়েটে ভর্তির জন্য। এর অর্থ, এই ২ বিষয়ে ৯৩ শতাংশ নম্বর পেতে হবে, যা অযৌক্তিক এবং গ্রেড পয়েন্ট এভারেজের (জিপিএ) সঙ্গে সাংঘর্ষিক। তাই, অপ্রীতিকর এই বিজ্ঞাপনটি অবৈধ ঘোষণা করা উচিত।

আইনজীবী ইউনুস রিট আবেদনে বলেন, বুয়েট সাধারণত ভর্তির বিজ্ঞাপন প্রকাশ করে এই শর্তে যে শিক্ষার্থীদের গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজিতে জিপিএ-৫ পেতে হবে। কিন্তু পদার্থবিদ্যা ও রসায়নে ৯৩ শতাংশ নম্বর পেতে হবে, এমন শর্ত কখনো অন্তর্ভুক্ত করা হয়নি। বুয়েটে ভর্তিচ্ছুদের ৯৩ শতাংশ নম্বর পাওয়ার শর্ত সংবিধানের ২৮(৩) ও ৩১ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।

২৮(৩) অনুচ্ছেদে বলা হয়েছে, ‘কেবল ধর্ম,গোষ্ঠী,বর্ণ,নারী-পুরুষভেদে বা জন্মস্থানের কারণে জনসাধারণের কোন বিনোদন বা বিশ্রামের স্থানে প্রবেশের কিংবা কোন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে কোন নাগরিককে কোনরূপ অক্ষমতা, বাধ্যবাধকতা, বাধা বা শর্তের অধীন করা যাইবে না।’

৩১ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘আইনের আশ্রয়লাভ এবং আইনানুযায়ী ও কেবল আইনানুযায়ী ব্যবহারলাভ যে কোন স্থানে অবস্থানরত প্রত্যেক নাগরিকের এবং সাময়িকভাবে বাংলাদেশে অবস্থানরত অপরাপর ব্যক্তির অবিচ্ছেদ্য অধিকার এবং বিশেষতঃ আইনানুযায়ী ব্যতীত এমন কোন ব্যবস্থা গ্রহণ করা যাইবে না, যাহাতে কোন ব্যক্তির জীবন, স্বাধীনতা, দেহ, সুনাম বা সম্পত্তির হানি ঘটে।ইউনুস আলী বলেন, মাত্র ২০ হাজার পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষার অনুমতি দিলে অন্যরাও ভর্তি হতে বঞ্চিত হবে, যা অসাংবিধানিকও বটে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com