1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে ড্যাফোডিল কম্পিউটারস কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার অর্থনীতি ও ব্যাংকিং খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৮তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ক্রিকেটার তাসকিন, অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন মোহাম্মদ জহির হোসেন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৮তম সভা অনুষ্ঠিত রহিমআফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেডের নতুন RZ Solar IPS উন্মোচন

শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীল পরিবেশ করে কেউ ছাড় পাবে না: শিক্ষামন্ত্রী

  • আপডেট : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২, ২.০৫ পিএম
  • ১৭১ Time View
Dipu-Moni

চাঁদপুর প্রতিনিধি: একটি গোষ্ঠী দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পূর্বপরিকল্পনা অনুযায়ী সাম্প্রদায়িক উসকানি দিচ্ছে। তবে এটি কোনো অবস্থায় সফল হবে না।আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় চাঁদপুর সার্কিট হাউসে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, নানা ইস্যু তৈরি করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এমন অস্থিতিশীল পরিবেশ করেও যখন সফল হচ্ছে না তখন আবারও নতুন নতুন পথ তৈরি করছে।

এতে সজাগ রয়েছেন দেশের মানুষ এবং শিক্ষক সমাজও।

শিক্ষামন্ত্রী বলেন, দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে এই সরকারের আমলে কেউ সফল হওয়ার স্বপ্ন দেখা দিবাস্বপ্ন ছাড়া আর কিছুই নয়। তাই শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রদায়িকতার কোনো সুযোগ নেই।

তবে ঢাকা কলেজে শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের মারামারি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি শিক্ষামন্ত্রী।

পরে শিক্ষামন্ত্রী চাঁদপুর সার্কিট হাউস সম্মেলন কক্ষে সরকারি কর্মকতাদের সঙ্গে উন্নয়ন সভায় যোগ দেন। এতে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com