1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
Title :
নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর

শায়েস্তাগঞ্জে ছাত্রলীগ নেতা এনি গ্রেপ্তার

  • আপডেট : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৭.৫৪ পিএম
  • ২২৪ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন এনিকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ পৌরসভার তালুগড়াই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

এনি তালুগড়াই এলাকার আনোয়ার হোসেনের ছেলে, ৪ আগস্ট শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিংয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে ১৮ আগস্ট দেড়শ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এনি এ মামলার এজাহারনামীয় আসামি। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ জানান, গ্রেপ্তার সারোয়ার হোসেন এনিকে মঙ্গলবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলার বাদী শায়েস্তাগঞ্জ উপজেলার দরিয়াপুর গ্রামের বাসিন্দা মো. ইয়াকুব আলীর ছেলে আতাউর রহমান হৃদয় মামলাটি দায়ের করেছিলেন। এজাহারে অভিযোগ করা হয়, গত ৪ আগস্ট শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলছিল। এ সময় আব্দুর রশিদ তালুকদার ইকবাল, মো. ছালেক মিয়া ও বুলবুল খানের নির্দেশে আসামিরা আন্দোলনকারীদের ওপর হামলা করে। এতে  শেখ হৃদয়, রুবেল রানা তালুকদার, রাজু মিয়া ও আরমান মিয়াসহ ১০/১২ জন আহত হন এ সময় বাদীর মোটরসাইকেলটি পুড়িয়ে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com