1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
Title :
Financial Statements of IFIC Bank PLC. সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে মুন্নু সিরামিক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে উত্তরা ব্যাংক সাউথইস্ট ব্যাংক পিএলসি চুয়াডাঙ্গা শাখায় বিদায় ও বরণ জহির হাসানকে বিদায়, নতুন শাখা প্রধান হিসেবে যোগ দিলেন শেখ তারিকুল ইসলাম ভিভোর সেরা ডিলে ঈদের সেরা আনন্দ দেশের সর্ববৃহৎ আইকনিক অফিস ভবন নির্মাণে ৩ পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি স্বাক্ষর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, সরকারের প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা ও উপনেতা এবং চিফ হুইপ বরাবর ইসলামী সমাজের আমীর সাহেবের চিঠি প্রদান

কেঁদে কেঁদে সুরমা নদীতে সিলেটে প্রতিমা বিসর্জন

  • আপডেট : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ৯.২৬ পিএম
  • ২৫৬ Time View

সিলেট প্রতিনিধি: কেঁদে-কেঁদে সুরমা নদীতে সিলেটে প্রতিমা বিসর্জন দিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ  হয়েছে সবচেয়ে বড় দূর্গাপূজা। আজ সকাল থেকে মন্ডপে মন্ডপে বিদায় ও বিষাদের ধ্বনি বাজছে। এর ইমধ্যে সিলেটে প্রতীমা বিসর্জন শুরু হয়েছে।


রোববার (১৩ অক্টোবর) দুপুর ২টা থেকে সিলেটে আনুষ্ঠানিক ভাবে শুরু হয় প্রতিমা বিসর্জন। মহানগরের চাঁদনী-ঘাটে একে একে প্রতিমা নিয়ে জরো হচ্ছেন ভক্তরা। সন্ধ্যা সাতটার মধ্যে প্রতিমা বিসর্জন দেয়ার সময় বেঁধে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। পুলিশের  বেশ কয়েকটি বিশেষায়িত ইউনিটও নিরাপত্তার দায়ত্বে রয়েছে।


এর আগে, দশমীর দিনে মন্ডপে মন্ডপে দেবী দুর্গাকে সিঁদুর দেয়ার মাধ্যমে সিঁদুর খেলায় মাতেন হিন্দু ধর্মালম্বীরা। ভক্তরা জানান, দেবীদূর্গার কাছে বিশ্বের সকল অশুভ শক্তির পরাজয় এবং সবার জীবনে শান্তির প্রার্থনা করেছেন তারা।


হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী, প্রতি শরতে কৈলাস ছেড়ে কন্যারূপে মর্ত্যলোকে আসেন দেবীদুর্গা। তার এই ‘আগমন ও প্রস্থানের’ মধ্যে আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী তিথি পর্যন্ত পাঁচ দিন চলে দুর্গোৎসব।


এবছর সিলেট মহানগর ও জেলায় ৫৯৩টি মন্ডপে পূজা আয়োজন করা হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর এবং জেলা শাখা সূত্রে জানা গেছে, সিলেট জেলায় মোট ৪৪০টি মন্ডপে দুর্গা পূজার হয়েছে। তার মধ্যে সার্বজনীন ৪০৮টি ও পারিবারিক ৩২টি। আর সিলেট মেট্রোপলিটন এলাকায় ১৫৩টি মন্ডপে দুর্গা পূজার হয়েছে। তার মধ্যে সার্বজনীন ১৩৬টি ও পারিবারিক ১৭টি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com