1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট এল্যায়েন্স পোর্ট ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া; পরিবেশক হিসেবে আসর আল টেকনিয়ার চুক্তি স্বাক্ষর কমিউনিটি ব্যাংকে ‘এ-চালান বিজনেস এক্যুইজিশন অ্যান্ড অপারেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ২০২৭ সালের হজ: ২৭ জুলাই শুরু নিবন্ধন, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির ঘটনায় সাহাবুদ্দিনের নাম, হাইকোর্টে বিএফআইইউ’র প্রতিবেদন বিনিয়োগকারীদের সুরক্ষায় ১০০ ব্রোকারেজ হাউজে পরিদর্শনে যাচ্ছে বিএসইসি ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী সমাজ প্রতিষ্ঠায় যুবসমাজের ভূমিকা অপরিহার্য

  • আপডেট : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪, ৯.২৮ এএম
  • ২৬৩ Time View

বরিশাল প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর ও চরমোনাই পীর, মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম (শায়খে চরমোনাই) বলেছেন, দেশের যুব সমাজের নৈতিক অধঃপতন ঠেকাতে এবং সত্যিকার ইসলামী সমাজ প্রতিষ্ঠায় যুবসমাজকে ইসলামী আন্দোলনে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। যুব সমাজের মাধ্যমে দেশের পরিবর্তন সম্ভব। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হলো ইসলামী সমাজ প্রতিষ্ঠা করা।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চরমোনাই ইউনিয়ন ৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে অনুষ্ঠিত সম্মেলনটি শাখা সভাপতি কাওছার হোসেন লিটন হাওলাদারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সমাজের ক্রমবর্ধমান অস্থিরতা, নৈতিক অবক্ষয় এবং বৈষম্য দূর করতে হলে ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তিনি জাতির কল্যাণে যুবকদেরকে ইসলামের পথে পরিচালিত হওয়ার আহ্বান জানান।

পীর সাহেব চরমোনাই আরও বলেন,আজকের যুবসমাজ আগামী দিনের রাষ্ট্রের দায়িত্ব পালন করবে। যুবকরাই সমাজের মূল চালিকাশক্তি। যদি তাদেরকে ইসলামের নীতিমালায় পরিচালিত করা যায়, তবে আমরা সোনালী ভবিষ্যত দেখতে পাবো। ইসলামী যুব আন্দোলন একটি আদর্শিক ও গঠনমূলক সংগঠন, যারা ইসলামের শাশ্বত আদর্শে বিশ্বাসী এবং দেশকে উন্নতির পথে নিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ। তিনি আরও উল্লেখ করেন, ইসলাম মানবতার মুক্তির জন্য এসেছে এবং যুব সমাজকে তার ধারক-বাহক হিসেবে তৈরি করতে হবে। 

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন। এছাড়াও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) প্রভাষক মাওলানা মুহাম্মাদ আল আমিন, বরিশাল মহানগর সভাপতি মাওলানা রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সম্মেলনে বক্তারা উল্লেখ করেন, ইসলামী যুব আন্দোলনের মূল লক্ষ্য হলো যুব সমাজকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে দেশ গঠনের কাজে নিযুক্ত করা। তাঁরা বলেন, ইসলামের শিক্ষা গ্রহণ করলে সমাজ থেকে দুর্নীতি, অপসংস্কৃতি এবং বৈষম্য দূর হবে। তাঁরা সকল যুবকদের ইসলামের পথে অগ্রসর হওয়ার জন্য উৎসাহিত করেন এবং দেশের চলমান পরিস্থিতি মোকাবিলায় ইসলামী নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন।

বক্তব্যে বিশেষভাবে তুলে ধরা হয়, যুবকদের ইসলামি নীতি, আদর্শ ও সুশিক্ষায় গড়ে তুলতে পারলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং দেশের প্রতিটি স্তরে শান্তি ও শৃঙ্খলা ফিরে আসবে। সম্মেলনের মাধ্যমে বক্তারা সবাইকে ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। 

এই সম্মেলনের মাধ্যমে চরমোনাই ইউনিয়নের যুব আন্দোলনের নেতাকর্মীরা প্রতিশ্রুতি ব্যক্ত করেন, তাঁরা সব সময়ই ইসলামের বিধান অনুযায়ী সমাজের কল্যাণে কাজ করবেন এবং যুব সমাজকে ইসলামী চিন্তায় আলোকিত করে আদর্শিক সমাজ প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com