1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

আটঘরিয়ায় দেবোত্তর ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফাইনাল খেলায় বরুলিয়া সবুজ সংঘ চ্যাম্পিয়ন

  • আপডেট : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ৯.২১ পিএম
  • ৩৩২ Time View

নিজস্ব প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে নকআউট ফুটবল টুর্ণামেন্টের  ফাইনাল খেলা উপজেলা পরিষদ স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় সময় বরুলিয়া সবুজ সংঘ বনাম বিডি ঈশ্বরদী ফুটবল একাদশের মধ্যে ফাইনাল খেলা  অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের মধ্যে খেলা গোল শুন্য ড্র হয়।

পরে ট্রাইবেকার অনুষ্ঠিত হয়। টাইব্রেকারে বরুলিয়া সবুজ সংঘ ৪-২ গোল বিডি ঈশ্বরদী ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলে নেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম। উক্ত টুর্ণামেন্টে সভাপতিত্ব করেন দেবোত্তর ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবের সভাপতি ও ওয়ালটন শো রুমের পরিচালক শফিউল্লাহ শফি।

এবি ব্যাংক, আটঘরিয়া উপশাখা, পাবনার সৌজন্যে খেলায় প্রধান রেফারির দায়িত্বে ছিলেন খোকন বিশ্বাস, তার সহযোগী রেফারি ছিলেন মাসুম ও ইবনে ফারহান রঙ্গন।

টুর্ণামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বরুলিয়া সবুজ সংঘের গোলকিপার সজল আহমেদ সিয়াম এবং ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন বিডি ঈশ্বরদী ফুটবলএকাদশের খেলোয়াড় অমিত। ধারা বর্ননায় ছিলেন আশরাফুল ও আশিকুর রহমান রনি।

উক্ত খেলায় প্রচুর দর্শক সমাগম ঘটে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com