1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
Title :
প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি এসএমই মেলা-২০২৬ এ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন দেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জি ওয়ালটন এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার; যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স  বন্দরের রাজস্ব আদায় ও পেমেন্ট অটোমেশনে ট্রাস্ট ব্যাংক ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগ ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’ উদ্বোধন Price Sensitive Information of Trust Bank PLC. শেয়ার লেনদেনে টি+১ ব্যবস্থা চালু করায় বিএসইসিকে কৃতজ্ঞতা জানাল ডিবিএ ২৯ ডিসেম্বর ফার কেমিক্যালের এজিএম, সভা হবে হাইব্রিড পদ্ধতিতে টাঙ্গাইলে নবান্নের আমেজ; সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস

দেশে সব ধর্মের সহাবস্থান জারি থাকবে: সেনাপ্রধান

  • আপডেট : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ৯.০৮ পিএম
  • ২১৪ Time View

শারদীয় দুর্গোৎসব ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার আশ্বাস দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওকার-উজ-জামান। এছাড়া সব ধর্মের মানুষের সঙ্গে সহাবস্থান বজায় থাকবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে রমনা কালীমন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে সেনাপ্রধান এসব কথা বলেন।

হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ করে ওকার-উজ-জামান বলেন, আপনাদের নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছি। সব কিছু নিরাপদভাবে করতে পারবেন। আমাদের মাঝে সহমর্মিতা আগেও বজায় ছিল, ভবিষ্যতেও বজায় থাকবে।

তিনি বলেন, ‘শতাব্দীর পর শতাব্দী আমরা একসঙ্গে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বসবাস করে আসছি এ দেশে। এটা আমাদের সহাবস্থান। একজনের প্রতি অন্যজনের যে সহমর্মিতা, এটা অতীতে ছিল, ভবিষ্যতেও থাকবে। শতাব্দীর পর শতাব্দী এটাই আমরা করে আসছি এবং এটাই জারি থাকবে।’

‘সবাই ভালো থাকবেন। সবাইকে শারদীয় শুভেচ্ছা। শুধু এখানেই নয়, সারা দেশেই যে যেখানে এই উৎসব পালন করছেন, সবার জন্যই থাকবে আমার শারদীয় শুভেচ্ছো,’ যোগ করেন সেনাপ্রধান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com