1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দুর্গাপূজায় কোনো অপশক্তি বাধা হয়ে দাঁড়াবে না

  • আপডেট : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ৮.২৩ পিএম
  • ১৭৬ Time View

সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজায় কোনো অপশক্তি বাধা হয়ে দাঁড়াবে না দাবি করেছেন র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে রাজধানীর বারিধারা ডিওএইচএস পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দাবি করেন।

র‌্যাবের মহাপরিচালক বলেন, ‘দুর্গাপূজার অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে যেন সম্পন্ন হয়, এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে। ঝামেলা ছাড়াই পূজা উদযাপন সম্পন্ন হবে।’

আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাবের ১৫টি ব্যাটালিয়ন সারা দেশের ৩২ হাজার পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে কাজ করছে বলেও জানান এ কে এম শহীদুর রহমান।

তিনি বলেন, ‘কোনো অপশক্তি বাধা হয়ে দাঁড়াবে না। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনোদিন অপশক্তিকে প্রশ্রয় দেয়নি এবং দেবেও না। ২৪ ঘণ্টা আমরা মনিটরিং করছি।’

ছোট ছোট ঘটনাকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে বড় ধরনের অপতৎপরতা চালানো হয় উল্লেখ করে র‌্যাবের মহাপরিচালক বলেন, ‘গুজব রুখতে র‌্যাব কাজ করে যাচ্ছে। কোনো ধরনের অপশক্তি অপতৎপরতা চালাতে পারবে না। নিরাপত্তার বিষয় নিয়ে কোনো ধরনের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com