1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ভৈরবে র‍্যাবের অভিযানে ১৩ টি হত্যা মামলার আসামি ইমন গ্রেফতার ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে চট্টগ্রামে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংক-এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা সিলেটের জেলাপ্রশাসক সারওয়ার আরম প্রত্যাহার, শাহজালাল (রহ.) মাজার কর্তৃপক্ষ খুশি কালিয়ায় সায়রাত সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করে দুঃখ প্রকাশ অভিযোগকারীর

সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্যকে কারাগারে প্রেরণ

  • আপডেট : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ৮.১১ পিএম
  • ১৭৯ Time View

সিলেট প্রতিনিধি: সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীরের আদালতে হাজির করা হলে আদালত তাকে সুনামগঞ্জ জেলা কারাগাওে প্রেরণ করেন।

এদিন কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মুহিবুর রহমান মানিককে সুনামগঞ্জ সদর মডেল থানা হাজত থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মুহিবুর রহমানের আইনজীবী আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, আদালতে তোলার পর মুহিবুর রহমানের আইনজীবীরা তার জামিনের আবেদন করেন। মামলার মূল নথি দায়রা জজ আদালতে থাকায় জামিন শুনানি আগামী সোমবার (১৫ অক্টোবর) ধার্য করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এর আগে, মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরদিন বুধবার (৯ অক্টোবর) রাতে তাকে সুনামগঞ্জে নিয়ে আসা হয়৷  

উল্লেখ্য, গত ৪ আগস্ট সুনামগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার ওপর হামলা অভিযোগে মামলার ৩ নম্বর আসামি তিনি। সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সাবেক তিন সাংসদ ও অতিরিক্ত পুলিশ সুপারসহ ৯৯ জনকে আসামি করে সুনামগঞ্জ আদালতে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়। ২ সেপ্টেম্বর দুপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় আহত শিক্ষার্থীর ভাই হাফিজ আলী বাদী হয়ে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্রের আদালতে এ মামলা দায়ের করেন।

মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সাবেক সাংসদ মুহিবুর রহমান মানিক, সাবেক সাংসদ রনজিত সরকার, সুনামগঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার রাজন দাস, সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা, সাধারণ সম্পাদক পলিন বখত, সাবেক পৌর মেয়র নাদের বখত, যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কও দে, সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব আহমদ, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপুসহ ৯৯ জনকে আসামি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com