1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
Title :
নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয় ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ আবু জাফর পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স ফুডস্‌ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা, আওতায় সব ট্রেড লাইসেন্সধারী মার্চেন্ট সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলেই ৫% কর ছাড়, সময় শেষ ৩ দিনে

৮১৪ মসজিদ, তিনটি গির্জাসহ ৬০ কবরস্থান ধ্বংস করেছে ইসরায়েল

  • আপডেট : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ৯.০৬ পিএম
  • ১৬২ Time View

ইসরায়েলি হামলায় গাজায় ৮১৪টি মসজিদ ধ্বংস, ১৪৮টি মসজিদ ক্ষতিগ্রস্ত ও ৩টি গির্জা ধ্বংস হয়েছে। সেই সঙ্গে ৬০টি কবরস্থানের ১৯টি ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে।

গাজার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় শনিবার মন্ত্রণালয় ঘোষণা করেছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার যুদ্ধে গাজা উপত্যকার ৭৯ শতাংশ মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল। এতে ক্ষয়ক্ষতির আনুমানিক আর্থিক সংখ্যা ৩৫ কোটি ডলার।

মন্ত্রণালয় ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে কবর অপবিত্র করা, মৃতদেহ উত্তোলন এবং নিহতদের বিরুদ্ধে নৃশংস সহিংসতা চালানোর অভিযোগও করেছে। যেমন: তাদের দেহাবশেষ চুরি করা এবং অঙ্গহানি করা।

উপাসনালয় ধ্বংস করা ছাড়াও মন্ত্রণালয় উল্লেখ করেছে, ১১টি প্রশাসনিক ও শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে।

মন্ত্রণালয় আরও জানায়, গাজা অঞ্চলে স্থল অভিযানে ইসরাইলি বাহিনী তাদের ২৩৮ জন সরকারি কর্মীকে হত্যা ও ১৯ জনকে আটক করেছে।

এ অবস্থায় বিশ্বের সব সরকার ও ইসলামিক সংস্থাসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ আহ্বান জানিয়েছে গাজার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৪১ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু। হামলায় ৯৬ হাজার ৮০০ জনেরও বেশি আহত হয়েছে।

চলমান অবরোধের মধ্যে ইসরায়েলি আগ্রাসনে অঞ্চলটির প্রায় পুরো জনগোষ্ঠী বাস্তুচ্যুত হয়েছে। মারাত্মক ঘাটতি সৃষ্টি করেছে খাদ্য, পরিষ্কার পানি এবং ওষুধের। ইসরায়েলের এমন কর্মকাণ্ডের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলাও চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com