1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

নিহত ১০৫ শিশুর পরিবার পঞ্চাশ হাজার টাকা করে পাবে

  • আপডেট : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ৩.৪৪ পিএম
  • ১৫২ Time View

ছাত্র-জনতার আন্দোলন ঘিরে জুলাই ও আগস্টে নিহত ১০৫ শিশুর পরিবারকে পঞ্চাশ হাজার টাকা করে সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ।

রোববার (৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে এক ব্রিফিংতে তিনি এ কথা বলেন।

শারমিন মুরশিদ বলেন, ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে জুলাই থেকে আগস্ট পর্যন্ত ১০৫ জন শিশুর মৃত্যু হয়েছে। তাদের পরিবারকে পঞ্চাশ হাজার টাকা করে সহায়তা দেয়া হবে।

এ সময় সরকারি সব প্রতিষ্ঠানে ডে কেয়ার সেন্টার স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা।

এ ছাড়া ইউনিসেফের পর্যবেক্ষণ বিভিন্ন সামাজিক সুরক্ষা ভাতার আওতায় দেশের ১ কোটি ২০ লাখ সুবিধাভোগীর তালিকা প্রণয়নের ক্ষেত্রে ৪৩ শতাংশ ত্রুটিপূর্ণ বলেও জানান শারমিন মুরশিদ।

তিনি বলেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সুবিধাভোগীর ৪৩ ভাগ এই সুবিধা পাওয়ার যোগ্য নয়। বিশ্বব্যাংক বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। ত্রুটি মুক্ত করার পরামর্শ দিয়েছে। সরকার এটি আমলে নিয়ে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com