1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
Title :
Financial Statements of IFIC Bank PLC. সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে মুন্নু সিরামিক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে উত্তরা ব্যাংক সাউথইস্ট ব্যাংক পিএলসি চুয়াডাঙ্গা শাখায় বিদায় ও বরণ জহির হাসানকে বিদায়, নতুন শাখা প্রধান হিসেবে যোগ দিলেন শেখ তারিকুল ইসলাম ভিভোর সেরা ডিলে ঈদের সেরা আনন্দ দেশের সর্ববৃহৎ আইকনিক অফিস ভবন নির্মাণে ৩ পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি স্বাক্ষর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, সরকারের প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা ও উপনেতা এবং চিফ হুইপ বরাবর ইসলামী সমাজের আমীর সাহেবের চিঠি প্রদান

মাধবপুর ধর্মঘর সীমান্ত থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবি’র হাতে ৫ জন আটক

  • আপডেট : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ৬.০৮ পিএম
  • ২৫৪ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বাংলাদেশের অভ্যন্তর থেকে সুনামগঞ্জের শালা ও হবিগঞ্জের বানিয়াচং থানার পাঁচ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ধর্মঘর-সন্তোষপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

এসময় বিজিবি’র প্রাথমিক জিজ্ঞাসা বাদে তারা জানান- অদ্য সীমান্ত এলাকার স্থানীয় কিছু দালালদের মাধ্যমে তারা জন প্রতি পাঁচ হাজার টাকা দিয়ে অবৈধভাবে ভারতে যেতে যাচ্ছিল।

আটককৃতরা হলেন-সুনামগঞ্জের শাল্লা থানার মেঘনাপাড়া গ্রামের মৃত নির্মল চন্দ্র দাসের ছেলে অমল চন্দ্র দাস (৩৫) এবং অমল চন্দ্র দাসের স্ত্রী গীতা রানী দাস (৩০) হবিগঞ্জের বানিয়াচং থানার বিথলং গ্রামের মৃত কাঁচা রাম দাসের ছেলে সোনাকান্ত দাস (৬০) একই গ্রামের মৃত রাকেশ দাসের স্ত্রী ছায়া দাস (৭০) ও দীপেশ দাসের স্ত্রী সতী দাস(২৭)।

বিজিবি সরাইল ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ, বিজিওএম, পিএসসি সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে ধর্মঘর সীমান্ত এলাকায় বিজিবির সদস্যরা টহল দেওয়ার সময় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবি’র সদস্যরা উল্লেখিত লোকদের আটক করে। মামলা দায়ের করে রাতই তাদেরকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com